শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুড়িগ্রামে নিখোঁজের ২ দিন পর পাটক্ষেত থেকে কন্যা শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার।

Coder Boss / ৬৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

Manual2 Ad Code

মাহে আলম,কুড়িগ্রাম,প্রতিনিধি। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রামখানায় নিখোঁজের ২ দিন পর সাদিয়া (৫) নামের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় সাদিয়ার গলায় পাটের আঁশ দিয়ে পেঁচানো ছিলো বলে জানা যায়। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে বাড়ির পাশের পাটক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে জানা যায়। নিহত সাদিয়া উপজেলার রামখানা ইউনিয়নের আধমাথা গ্রামের মোঃ সফিকুল ইসলামের কন্যা সন্তান। রামখানা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,গত দুইদিন ধরে সাদিয়াকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান করেও তার কোনো সন্ধান পাওয়া যায় নি। স্থানীয় লোকজন আজ সকালে বাড়ির পাশে পাট ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনসহ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code