শিরোনাম
রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”! রাতের আঁধারে সরকারি গাছ উধাও, ৬টি গাছ কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যান মন্নাফের বিরুদ্ধে জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ *কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অবশেষে মোবাইল গ্রাহকদের জন্য দারুন সুখবর

Coder Boss / ৮৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

Manual2 Ad Code

চলতি বাজেট ঘোষণার পরপরই মোবাইল ফোনে কথা বলায় বাড়তি শুল্ক কার্যকর হয়। এই নিয়ে গ্রাহক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা আপত্তি জানিয়ে আসছিলেন। অবশেষে জাতীয় রাজস্ব বোড( এনবিআর) বাড়তি শুল্ক প্রত্যাহার করে নিচ্ছে। ফলে মোবাইল ফোনে কথা বলায় বাড়তি শুল্ক থাকছে না। ২০২০-২১ অর্থবছরের বাজেটে এই সেবার উপর সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহার করা হচ্ছে। ফলে আগের মতোই ১০ শতাংশ সম্পূরক থাকবে। এবারের বাজেটে এই সম্পূরক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী।

Manual2 Ad Code

এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘মোবাইল সেবায় সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এই বাড়তি শুল্ক অন্তরায়।

Manual2 Ad Code

এদিকে বাজেট নিয়ে এক অনলাইন আলোচনায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘মোবাইল সেবায় সম্পূরক শুল্কের বিষয়ে বেশ আলোচনা হচ্ছে। আশা করি অর্থমন্ত্রী এ বিষয়টি বিবেচনায় নেবেন।’

এরই ধারাবাহিকতায় মোবাইল সেবার উপর আরোপিত বাড়তি শুল্ক প্রত্যাহার করে নেয়া হচ্ছে। এনবিআর সূত্রে জানা গেছে, মোবাইল ফোন সেবার মতোই ১০ শতাংশ সম্পূরক থাকবে। আগামীকার সোমবার জাতীয় সংসদে ২০২০ সালের অর্থবিল পাস করার সময় অর্থমন্ত্রী বাড়তি সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহার করে নিতে পারেন।

Manual4 Ad Code

গেল ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন কল রেটের উপর ৫ শতাংশ শুল্ক আরোপিত ছিল। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। এবারও ২০২০-২০২১ অর্থবছরের বাজেটেও এই খাতে ১০ শতাংশ শুল্কই থাকছে। সম্পূরক শুল্কহার ১০ শতাংশই থাকলে মোবাইল ফোনে কথা বলা এবং বার্তা পাঠানোয় খরচ হবে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সারচার্জ, ১০ শতাংশ সম্পূরক শুল্ক ইত্যাদি মিলে মোট খরচ ২৭ দশমিক ৭৭ শতাংশ। ফলে ১০০ টাকা মোবাইল ফোনে রিচার্জ করলে সরকার ২২ টাকা কেটে নিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code