শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বা‌নিয়াচং‌য়ে অস্ত্র সহ কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার বা‌নিয়াচং (হ‌বিগঞ্জ) প্র‌তি‌নি‌ধি: হবিগঞ্জের

Coder Boss / ৬৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

Manual8 Ad Code
বা‌নিয়াচং (হ‌বিগঞ্জ) প্র‌তি‌নি‌ধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে বা‌নিয়াচং থানা পুলিশ। সোমবার (০৬ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে বানিয়াচং উপজেলার কুন্ডরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও দুটি টর্চলাইট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা, উমরপুর গ্রামের মৃত মলাক মিয়ার পুত্র নাজিম উদ্দিন (৪৮) এবং জাতুকর্ণপাড়ার শামছু মিয়ার পুত্র নানু মিয়া (৪৬)। বানিয়াচং থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুন্ডুরপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই এলাকায় ১০/১২ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে নাজিম ও নানু মিয়াকে গ্রেফতার করে। আর বাকীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ২টি রামদা, ২টি লোহার শাবল ও ২টি টর্চলাইট উদ্ধার করা হয়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অাজ মঙ্গলবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code