শিরোনাম
সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচং-হবিগঞ্জ সড়কে জন‌ভোগা‌ন্তি চর‌মে, বা‌নিয়াচং হ‌বিগঞ্জ সড়‌কে যোগা‌যোগ বি‌ছিন্ন হওয়ার অাশংকা

Coder Boss / ৭৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

Manual1 Ad Code

বা‌নিয়াচং(হ‌বিগঞ্জ) সংবাদদাতা:

বানিয়াচং- হবিগঞ্জ সড়কের কালারডুবা বেইলি ব্রিজের সংযোগ সড়কটিতে পানি উঠে গেছে। ব্রীজের উভয় পাশে নীচু হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।যার ফলে যানজটে আটকা পড়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আজ পানিতে তলিয়ে যাচ্ছে। আর সামান্য পানি বেড়ে গেলে ডুবে যেতে পারে বেইলী ব্রীজটি ৷

Manual1 Ad Code

  1. গত কয়েকদিন যাবত দফায় দফায় ইট ও বালির বস্তা ফেলে ওই সংযোগ সড়কটি মেরামত করে ঠিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে সড়ক বিভাগ ৷ যদি ব্রীজটি পানিতে ডুবে যায় তাহলে বন্ধ হয়ে যেতে পারে ওই সড়কে যান চলাচল। আর রাস্তাটি ডুবে গেলে ভোগান্তির শিকার হতে হবে ওই সড়ক দিয়ে চলাচলরত বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলার কয়েক লক্ষাধিক মানুষকে।

উল্লেখ্য, বিগত দুই বছর ধরে বানিয়াচং- হবিগঞ্জ সড়কের কালার ডুবায় পুরাতন ব্রিজটি ভেঙে নতুন ব্রিজের নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজ চলাকালীন সময় সড়ক পথটি সচল রাখতে পাশেই বিকল্প সড়ক ও সংযোগ ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু ইদানিং অল্প কয়েকদিনের বর্ষণ ও উজানের পানি নেমে আসার ফলে হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে সংযোগ ব্রিজটি অত্যন্ত নিচু হওয়ায় একটু একটু করে ডুবতে শুরু করে ব্রিজের দুই পাশের সংযোগ সড়কটি। যদিও ইট ও বালুর বস্তা দিয়ে সড়কটি বাঁচিয়ে রাখার চেষ্টা করছে সড়ক বিভাগ৷ হাওরের পানি দ্রুত বেড়ে যাওয়ায় ইট ও বালুর বস্তা দিয়েও সড়কটি রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে। দিনদিন সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এই সড়কে চলাচলকারী যাত্রীগন আশঙ্কা করছেন আর ১/২ ইঞ্চি পানি বাড়লেই ডুবে যেতে পারে সড়কের এই অংশটি। ফলে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

Manual7 Ad Code

এ ব্যাপারে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ বলেন,কালারডুবা বেইলী ব্রিজ ও সড়কটি ইট বালি রক্ষার চেষ্টা করছি। পানি বেড়ে গেলে রাস্তাটি তলিয়ে যাবে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code