শিরোনাম
বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জকিগঞ্জে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে নিজে ফেঁসে গেলেন

Coder Boss / ৭২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০

Manual4 Ad Code

 

এটিএম নাসির:

রহিম সাহেব। একজন পরিচিত মুখ। থানায় তার প্রতিনিয়তই বিভিন্ন কারণে আগমন ঘটে। মাটি ভরাটের ব্যবসাসহ নাম না জানা অনেক ব্যবসাই তার রয়েছে। নানা মানুষের দরখাস্ত নিয়ে থানায় এসে তদবির করার চেষ্টারও অন্ত নেই। পূর্বে তার জীবনে নাকি আরো ১৫/১৬ বার জেল খাটার অভিজ্ঞতাও রয়েছে।

আত্নীয় স্বজনের সাথেও রয়েছে তার শত্রুতা, মাঝে মধ্যে সে অভিযোগও থানায় পাওয়া যায়। যাই হোক অভিজ্ঞতার ঝুলি তার অত্যন্ত ভার। বার বার জেল খাটার কারণে আইন কাননেও বেশ পারদর্শী সে। মাঝে মাঝে থানায় মানুষকে বিভিন্ন পরামর্শ দেওয়ার প্রবনতাও লক্ষ্য করা যায়। সব অভিজ্ঞতাকে পিছনে ফেলে রহিম সাহেব মনে মনে শত্রুকে বধ করার নতুন এক কৌশল খুঁজে বের করলেন।

Manual2 Ad Code

গত ২৯-০৭-২০২০ খ্রিঃ তারিখ সন্ধ্যায় রহিম সাহেব আমার এক বিশ্বস্ত লোককে গোপনে জানান যে সুলতানপুর ইউনিয়নের কাঁচারচকে একজনের বসত ঘরে ইয়াবা ট্যাবলেট গেলেই পাওয়া যাবে। আর এর জন্য রহিম সাহেব পুলিশকে সবধরনের সহযোগীতা করতে পুরোপুরি প্রস্তুত।

Manual7 Ad Code

আমার আর বুঝতে বাকি রইল না, “ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি”। আমি থানা হতে অফিসার ফোর্সকে পুরো বিষয়টি বুঝিয়ে অভিযানে পাঠিয়ে দেই। এসআই/নোটন কুমার চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ গতরাত ০৩.১৫ ঘটিকায় কাঁচারচক সাকিনের জনৈক মুহিবুর রহমান @ সাদ্দাম এর বড় ভাই এবং আশপাশের প্রতিবেশিকে নিয়ে মুহিবুর রহমান @ সাদ্দাম এর ঘর তল্লাশী শুরু করলে গল্পের শুরুর রহিম সাহেব অর্থাৎ আসামী আব্দুর রহিম (৩৬), পিতাঃ মৃত মনজির @ মনজ্জির আলী @ মনই মিয়া , সাং-ভরণ সুলতানপুর, থানাঃ জকিগঞ্জ, জেলাঃ সিলেট তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে কালো রংয়ের একটি পলিথিনের ব্যাগ বের করে মুহিবুর রহমানের জানালার পাশে থাকা বিছানার তোষকের নীচে রাখতে যায়।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত সবাই চিৎকার করে উঠলে আসামী রহিম কর্তৃক রাখা ব্যাগটি তল্লাশী করে ০১ টি রায়ুরোধক কালো পলিব্যাগের ভিতরে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আসামী রহিমকে বিস্তারিত জিজ্ঞাসাবাদে সে জানায় যে, অপর আসামী শিহাব উদ্দিন @ শিহাব এবং শিল্পী বেগম এর পরামর্শে তাদের দেওয়া ইয়াবা ট্যাবলেট শত্রুতা বশতঃ নিজ হেফাজতে রেখে মুহিবুর রহমান @ সাদ্দাম কে মাদক মামলায় ফাঁসানোর পরিকল্পনা করে। পুলিশের নিকট মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করে, সংঘটিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য সরবরাহ করায় তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-৪৫, তাং-২৯-০৭-২০২০ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ তৎসহ ১৯৩/২০৩ দঃ বিঃ রুজু করা হয়েছে। আসামী রহিম এর বিরুদ্ধে ১।

Manual8 Ad Code

কোতয়ালী মডেল থানার মামলা নং-৩৯, তাং-২৯-১০-২০১৬ খ্রিঃ, ধারাঃ ৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৩৫৪/৪০৬/৪১৭/৫০৬(২)/ ৩২৫/৫০৬ দঃ বিঃ, ২। জকিগঞ্জ থানার মামলা নং-১৭, তাং-২৫-০৫-২০১২ খ্রিঃ, ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/ ৩০৭/৫০৬/১১৪ দঃ বিঃ, ৩। জকিগঞ্জ থানার মামলা নং-২০, তাং-২৫-০২-২০১৯ খ্রিঃ, ধারাঃ ৩২৮/৩৭৯/৫১১
/৩৪ দঃ বিঃ, ৪। জকিগঞ্জ থানার মামলা নং-১৬, তাং-২১-০৭-২০০৭ খ্রিঃ, ধারাঃ ১৪৩/৩২৩/৪৪৭/৩২৪ দঃ বিঃ মামলা সমূহ বিচারাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code