শিরোনাম
জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! দুধরচকী ছাহেব জাতি গঠনে জাতি উন্নয়নে জনগণের স্বপ্ন বাস্তবায়নে দেশের কোনো সরকারের পক্ষ থেকেই পদক্ষেপ নেই চিকনাগুলে চেয়ারম্যান পদে নতুন মুখ শেখ রাদেক আহমেদ, শুক্রবার থেকে প্রচারণা ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে।
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মপাশার হাওরে এবার মিলল ছেলের লাশ

Coder Boss / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হলদির হাওরে গতকাল বুধবার দুপুরে নৌকাডুবিতে মা কাঞ্চনা আক্তার (৪৫) ও ছেলে কাঞ্চন মিয়া (১৪) নিখোঁজ হন। হাওরের মধ্যবর্তী স্থানে জাল ফেলে গতকাল বেলা পৌনে তিনটার দিকে মা কাঞ্চনার লাশ উদ্ধার করা হয়।আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে একই হাওরের উত্তরপাশ থেকে ভাসমান অবস্থায় থাকা ছেলে কাঞ্চনের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।

Manual1 Ad Code

এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও কান্দাবাড়ী গ্রামের বাসিন্দা কাঞ্চনা আক্তার (৪৫) ও তাঁর ছেলে কাঞ্চন মিয়া (১৪), একই গ্রামের রফিকুল মিয়ারর ছেলে সোহান মিয়া (৮), মতলিব মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৬) গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হলদির হাওর লাগোয়া গোমাই নদীর পাড়ে থাকা কচু গাছের লতা তুলতে যায়।লতা তুলে নিজেদের বাড়ি ফেরার পথে ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে হলদির হাওরে প্রবল ঢেউয়ের কারণে তাদের ব্যবহৃত ডিঙি নৌকাটি হাওরে পানিতে ডুবে যায়। এ সময় সোহান ও সাদিয়াকে আশপাশের লোকজন উদ্ধার করতে সক্ষম হলেও কাঞ্চনা ও তাঁর ছেলে কাঞ্চন ওই হাওরের পানিতে ডুবে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।ওইদিন বেলা পৌনে তিনটার দিকে ধর্মপাশা থানা পুলিশের সহায়তায় হাওর থেকে মা কাঞ্চনা আক্তারের লাশ উদ্ধার করা হয়।একই হাওরের উত্তরপাশ থেকে ভাসমান অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ছেলে কাঞ্চন মিয়ার লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি)চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, মা কাঞ্চনার লাশ গতকালই উদ্ধার করা হয়েছ। আর আজ সকাল ছয়টার দিকে একই হাওরের উত্তরপাশ থেকে ভাসমানন অবস্থায় থাকা ছেলে কাঞ্চনের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।বিষয়টি ইউএনএ স্যার ও ওসি সাহেবকে জানিয়েছি।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code