শিরোনাম
তাহিরপুরের নবাগত ইউএনও রিপামনি দেবীকে বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের শুভেচ্ছা সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

Coder Boss / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

Manual7 Ad Code

সিলেট- ঢাকা মহাসড়কের ওসমানীনগরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মহিলাসহ গুরুতর আহত হয়েছেন অটোরিকশার ৩ যাত্রী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী মামুন পরিবহনের বাস (ঢাকা মেট্রা-ব ১৪- ৯৮৪৮) ও শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশা (মৌলভীবাজার -থ ১১-৩৬৯১) সিলেট ঢাকা মহাসড়কের গজিয়া গ্রিন বার্ড কিন্ডার গার্টেনের সামনে আসলে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এসময় সিএনজি অটোরিকশা ধূমড়ে মুছড়ে যায়।

Manual4 Ad Code

এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক জুনেদ আহমদ (৩০) নিহত হন। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার পুত্র।

Manual2 Ad Code

এদিকে, অটোরিকশায় থাকা উপজেলার ব্রাম্মন গ্রাম গ্রামের ফজলু মিয়া (৪৫) তার স্ত্রী হামিদা বেগম, মেয়ে আরিফা বেগম ও শালীকার মেয়ে কারিমা বেগম সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে শত শত যাবাহন আটকা পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌছে যানচলাচল স্বাভাবিক করে। এছাড়া ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

তাজপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে হাইয়য়ে পুলিশের কাছে হস্থান্তর করেছি।

শেরপুর হাইওয়ে পুলিশের ওসি মো. এরশাদুল হক ভূইয়া বলেন, ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আরও ৪ জন মারা গেছেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code