শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরা তালায় যৌতুক এর দাবিতে স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন

Coder Boss / ৭৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

 

ইলিয়াছ হোসাইন তালা প্রতিনিধি

Manual3 Ad Code

তালায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর উপর স্বামীর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। যৌতুকলোভী স্বামীর পৈশাচিক ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্য আটারই গ্রামে।

Manual1 Ad Code

অভিযোগে জানাযায়, প্রায় ২৫বছর আগে তালা উপজেলার মধ্য আটারই গ্রামের লিয়াকত আলী সরদারের ছেলে সুলতান সরদারের সাথে বিয়ে হয় একই এলাকার এলাহি বকস্ মেয়ে সুফিয়া খাতুনের। বিয়ের কিছু দিন পর থেকে নানা অজুহাতে স্ত্রীর মাধ্যমে শ্বশুরালয়ে টাকা দাবি করে আসছিল সুলতান। স্বামী-সংসারের কথা ভেবে গত ২৫ বছরে বহুবার অসহায় সুফিয়া তার পিত্রালয় থেকে চাহিদামত যথাসাধ্য টাকা নিয়ে স্বামীকে দিয়েছে।

কখনো টাকা এনে দিতে বিলম্ব বা কিংবা না দিলে তার উপর চলত অমানুষিক শারিরীক ও মানুষিক নির্যাতন। কয়েক বছর আগে বাইরে ব্যবসা করার জন্য স্ত্রী-সন্তানদের নিয়ে এলাকার বাইরে চলে যায়। তবে বাইরে ব্যবসা ভাল না হওয়ায় সম্প্রতি সে আবার এলাকায় ফিরে আসে। সংসারে ফের দেখা দেয় অভাব অনটন।

সুলতান সরদার আবরো তার পুরোনো রুপে তার স্ত্রী কাছে টাকার জন্য জোর দাবি করে। তবে এবার তার দাবি, এলাকার বিভিন্ন এনজিও থেকে তাকে লোন নিয়ে দিতে হবে। তবে তার চাহিদামত টাকা এনে দিতে না পারায় সর্বশেষ গত শনিবার সকালে তার স্ত্রী সুফিয়াকে বেদম মারপিট করে। একপর্যায়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

Manual1 Ad Code

সুফিয়া খাতুন তার ৪ বছরের প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বিচারের দাবিতে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কে শুনবে তার কথা? সমাজের এমন কেউ কি আছেন যে, সুফিয়াকে আইনি সহায়তাসহ তার পাশে এসে দাঁড়াবেন? এব্যাপারে সুফিয়া খাতুন প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
নির্যাতিতা সুফিয়া খাতুনের ভাই রমজান আলী জানান, তার ভগ্নিপতি বিভিন্ন সময় নানাভাবে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। বর্তমানে ফের টাকার জন্য তার বোনের উপর অমানুষিক নির্যাতন শুরু করেছে। প্রতিবন্ধী মেয়েসহ তার বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এখন পাগলের অভিনয় করছে।

Manual7 Ad Code

এবিষয়ে খোঁজ নিতে সুলতানের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। তালা স্বাস্থ্যকমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ রাজিব সরদার বলেন,ওই নারীর দেহে মারধরে চি‎হ্ন রয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code