শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মণিরামপুর পাবলিক লাইব্রেরি ও প্রেসক্লাব উন্নয়নে ৩৫ লাখ টাকা বরাদ্দ-প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

Coder Boss / ৭১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

যশোর জেলা প্রতিনিধি:

Manual6 Ad Code

যশোরের মণিরামপুর পাবলিক লাইব্রেরির দ্বি-তল ভবন নির্মাণে ২৫ লাখ এবং প্রেসক্লাবের বর্ধিতাংশ নির্মাণে ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। রোববার পাবলিক লাইব্রেরির গৃহীত উন্নয়ন প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভায় এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এম.পি এ ঘোষণা প্রদান করেন। আগামী মাসে দপরত্র প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণ কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।

সভায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি) বলেন, লাইব্রেরির দ্বি-তল ভবনে স্বাধীনতা ও বঙ্গবন্ধু’র বর্ণাঢ্য রাজনৈতিক, সমাজিকসহ কর্মময় জীবনের উপর প্রকাশিত সকল গ্রন্থের এক সংগ্রহশালা স্থাপন করা হবে। এছাড়া শিশুদের মেধা বিকাশে উপযুক্ত পরিবেশে সাংস্কৃতিক চর্চা ও সাহিত্য চর্চাকারিদের জন্য ভিন্ন কক্ষ থাকবে। লাইব্রেরি লাগোয়া প্রভাতী বিদ্যাপীঠের আগত অভিভাবকদের জন্য লাইব্রেরি চত্ত্বর শেড নির্মাণ করা হবে। লাইব্রেরি হলো জ্ঞান চর্চার কেন্দ্র বিন্দু। সাহিত্য চর্চার মধ্যে দিয়ে একটি জাতির কৃষ্টি-সংস্কৃতি গড়ে উঠে। সাংস্কৃতির সকল কর্মকান্ডের উৎস্য হয়ে উঠবে এ লাইব্রেরি।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম আওয়ামী লীগ নেতা ও লাইব্রেরির সাবেক সম্পাদক জিএম মজিদ, সহ-সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন, অধ্যাপক আব্দুল আলীম, মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, পাবলিক লাইব্রেরির সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি নূরুল হক, পৌরসভার প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল, লাইব্রেরির সম্পাদক এসএম সিদ্দীক, সাহিত্য সম্পাদক অধ্যাপক হোসাইন নজরুল হক, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান রয়েল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক অশোক কুমার বিশ্বাস, নির্বাহী সদস্য সহকারি অধ্যাপক মোহাম্মদ বাবুল আখতার, প্রভাষক সাজেদুর রহমান লিটু, টিএম সায়ফুল আলম, আওয়ামী লীগ নেতা অজিত ঘোষ, প্রকৌশলী আলমগীর হোসেন, যুবলীগ নেতা আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমূখ।

Manual6 Ad Code

এর আগে এদিন সকাল ১১ টার দিকে উপজেলা হলরুমে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস। উপস্থিত ছিলেন ইউএনও সৈয়দ জাকির হাসান, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, রিসোর্স কর্মকর্তা মকবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি আহম্মদ শফিসহ সহকারি শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code