শিরোনাম
দক্ষ কেয়ারগিভার তৈরিতে ইউসেপ বাংলাদেশের উদ্যোগ: সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাধবপুরে পূর্ব শক্রতার জের ধরে হামলা মা মেয়ে সহ আহত ৩ স্বণালংকার ও টাকা লুট

Coder Boss / ৭২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

 

আনিসুর রহমান, মাধবপুর প্রতিনিধি

Manual2 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মা, মেয়ে সহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় মেয়ের বিয়ের জন্য ঘরে রাখা নগদ টাকা ও স্বণাংকার লুট করে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

ছাতিয়াইন গ্রামের সমসু মিয়ার স্ত্রী আহত সাবেনা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, একই গ্রামের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ফকির চাঁন মিয়ার ছেলে সুলতান মিয়া ও তার ভাতিজা ইসমাইল মিয়ার লোকজন মঙ্গলবার বিকেলে পূর্ব শক্রতার জের ধরে তাদের বাড়িতে হামলা করে তাকে সহ তার দুই মেয়ে সুমা আক্তার (১৯) ও রুমা আক্তার (২০) কে পিটিয়ে আহত করে। হামলাকারীরা সুমা বিয়ের জন্য ঘরে রাখা ১ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।

Manual7 Ad Code

সাবেনা আক্তারের ভাই ফেরু মিয়া জানান, আগামী শুক্রবার আমার ভাগনি সুমার বিয়ের তারিখ । সে জন্য ব্র্যাক ব্যাংক রতনপুর শাখা থেকে নগদ এক লাখ টাকা নিয়ে ঘরে রাখা হয়। প্রতিপক্ষের লোকজন মঙ্গলবার বিকেলে তার বোন সাবেনা আক্তারের বাড়িতে হামলা করে বিয়ের জন্য ব্যাংক থেকে উত্তোলন করা এক লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

Manual3 Ad Code

বিষয়টি ছাতিয়াইন পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে।
ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) কামরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রত পুলিশ পাঠনো হয়েছে। যারা আহত হয়েছে তাদের কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। টাকা ও স্বর্ণলংকার লুট করেছে কিনা বিষয়টি তদন্ত করে বলতে হবে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code