শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে মাকালকান্দি গণহত্যা দিবসে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন ও অা‌লোচনা সভা

Coder Boss / ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

বা‌নিয়াচং প্রতিনিধি ঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারিভাবে মাকালকান্দি গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৮ আগষ্ট মঙ্গলবার সকালে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন এবং একমিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচীর শুরুতেই স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি, প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার, পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধাদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার, বাংলাদেশ পুলিশ বানিয়াচং থানার পক্ষে অফিসার ইনচার্জ ,আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাকালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা ।

Manual4 Ad Code

পরে স্মৃতিসৌধ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, সাকেব মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালিক, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, ৬নং কাঁগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল মোত্তলিব, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইম হাসান পুলক, ছাত্রলীগ নেতা সাকিব সাব্বির প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্য ১৯৭১ সালের ১৮ আগষ্ট বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে পাকিস্তানী হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের সহযোগিতায় চালিয়েছিল বর্বরোচিত হত্যাকান্ড। এমনকি ওই গ্রামের মিনতি রানীর কোল থেকে কেড়ে নিয়ে শিশুকে হত্যা করে পাকিস্তানি বাহিনী। দেড় শতাধিক নারী পুরুষ এমনকি কোলের শিশুকেও হত্যা করেছিল হায়েনারদল। লুটপাট আর অগ্নিসংযোগের মহাউৎসবে মেতেছিল রাজাকারের দল। ধর্ষণ করেছিল অসহায় অবলা নারীদের।

প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন বলেছেন, বর্তমান সরকার স্বাধীনতার পক্ষের সরকার। আর এই সরকারের সু-যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বলেই পাকিস্তানীদের দুসর যোদ্ধাপরাধি রাজাকার আলবদরদের বিচার ইতিমধ্যে শুরু করা হয়েছে। মাকালকান্দি গণহত্যার সাথে জড়িত যারা এখনও বেঁচে আছে তাদেরকেও বিচারের কাটগড়ায় দাড় করানো হবে।

Manual6 Ad Code

এছাড়া গ্রাম বাসীর দাবীর প্রেক্ষিতে পুরনো স্মৃতি সৌধ ভেঙ্গে আরো বড় পরিসরে স্মৃতিসৌধ করবো ও প্রাথমিক বিদ্যালয়কে অন্যত্র সড়ানোর ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেছেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code