শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জের বানিয়াচঙ্গে প্রতি পক্ষের হামলায় আহত দুই।।

Coder Boss / ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

হবিগঞ্জ জেলা প্রতিনিধি —

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১ নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর চতুরঙ্গ রায়ের পাড়ায় মামলা সংক্রান্ত বিষয় কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রিপন চৌধুরী এবং মাহমুদ চৌধুরী নামের দুই ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন।
আজ ১৯ আগস্ট ২০২০ ইংরেজি আনুমানিক সকাল ১১ ঘটিকায় এই ঘটনা ঘটে।

এলাকা বাসী সূত্রে জানা যায় উপজেলার চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামের বাসিন্দা নজীর ঠাকুরের সাথে একই গ্রামের রিপন চৌধুরী এবং মাহমুদ চৌধুরীর সাথে পূর্বের একটি মামলা চলিতেছে মামলা নং ( ১০৮৫/১৭)।

আজ সকালে রিপন চৌধুরী এবং মাহমুদ চৌধুরী কে বাড়ির সামনে দেখে নজীর ঠাকুরের স্ত্রী হুসনা ঠাকুর অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

Manual2 Ad Code

রিপন চৌধুরী গালিগালাজের প্রতিবাদ করলে নজীর ঠাকুরের দুই ছেলে রানা ঠাকুর (২২) ও রাকু ঠাকুর ( ১৯)এবং স্ত্রী হুসনা ঠাকুর (৪৫) দেশীয় অস্ত্র — দা, ফিকল, এবং লাঠি নিয়ে এসে রিপন এবং মাহমুদের উপর হামলা চালায়।

Manual5 Ad Code

এতে রিপন চৌধুরী এবং মাহমুদ চৌধুরী গুরুতর আহত হয়। আহত অবস্থায় রিপন এবং মাহমুদ চৌধুরী কে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এই বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন’ র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান ঘটনার খবর পাওয়া মাত্র এস. আই আঃসাত্তার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে।

Manual5 Ad Code

এই বিষয়ে এস. আই আঃসাত্তার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয় তদন্ত করে এসেছি, কেউ অভিযোগ দায়ের করেনি অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code

এদিকে রিপন চৌধুরী এবং হুসনা ঠাকুরের প্রতিবেশীরা জানান পুলিশের কাছে ঘটনার বিবরণ দেওয়ায় এবং পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে চলে যাওয়ার পরে হুসনা ঠাকুর প্রতিবেশীদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন রকম হুমকি প্রদান করে। প্রতিবেশীরা এই মহিলার আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code