শিরোনাম
তরুণ সমাজসেবী শেখ রাদেক আহমেদ হতে যাচ্ছেন, চিকনাগুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! দুধরচকী ছাহেব জাতি গঠনে জাতি উন্নয়নে জনগণের স্বপ্ন বাস্তবায়নে দেশের কোনো সরকারের পক্ষ থেকেই পদক্ষেপ নেই চিকনাগুলে চেয়ারম্যান পদে নতুন মুখ শেখ রাদেক আহমেদ, শুক্রবার থেকে প্রচারণা ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৭১’র পরাজিত শত্রুদের সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রলীগকে মুখ্য ভুমিকা পালন করতে হবে

Coder Boss / ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

Manual2 Ad Code

রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি:

Manual7 Ad Code

স্বাধীনতার ৪৮ বছর পরেও যে অপশক্তি বাংলাদেশকে মেনে নিতে পারেনি, সেই অপশক্তিই ৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলো। ৪৭ সালের ভারত বিভক্তির পর ২৩ বছর পাকিস্থানী শোষন, জুলুম-নির্যাতন এবং দূঃশাসনের হাত থেকে রক্ষার জন্য জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬ দফা পেশ করেছিলেন। কিন্তু তৎকালিন মুসলিমলীগ ও কংগ্রেস নেতৃবৃন্দ ৬ দফা অন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল। এমনকি পাকিস্থানী শাসকদের নির্যাতনের ভয়ে পূর্বপাকিস্থানের আওয়ামীলীগের নেতৃবৃন্দ ৬ দফাকে প্রত্যাখান করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগকে সেদিন ৬ দফার প্রচার-প্রচারণের দায়িত্ব দিলে-তারা অকুতোভয় সৈনিকের ন্যায় শহরে, গ্রাম-গঞ্জে ৬দফা প্রচার করে তার মর্মবানী বুঝাতে সক্ষম হয়েছিল। যে কারণে সাধারণ মানুষের মধ্যে আন্দোলনের তীব্রতা জাগ্রত হয়েছিল। ফলশ্রুতিতেই দীর্ঘ ৯মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল স্বাধীনতা। দেশের মানুষ তথা মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছিল একটি পতাকা এবং বাংলাদেশ নামে একটি মানচিত্র। তাইতো আজ আমরা বাঙ্গালী হিসেবে বিশ্বব্যাপী গর্ব করে বলতে পারি-আমরা বাঙ্গালী। আমাদের দেশ বাংলাদেশ। সুতরাং আজ ১৫ আগস্টের শোককে শক্তিতে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ-সমাপ্ত করতে ঐক্যবদ্ধতার মধ্যে থেকেই আমাদেরকেই এগিয়ে নিতে হবে। আর এ কাজের মুখ্য ভুমিকা পালন করতে হবে ছাত্রলীগকেই।

Manual1 Ad Code

রোববার সকাল ১১ টায় মণিরামপুর উপজেলা ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও শোকাবহ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে শোকসভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)।

Manual7 Ad Code

উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু দেশের অর্থনৈতিক মুক্তির জন্য ২৫ বিঘা পযর্ন্ত জমির খাজনা মওকুফ করেছিলেন। কৃষিকে বাঁচাতে, কৃষিখাতের উন্নয়নের জন্য কল-কারখানা গুলো জাতীয় করণ করেছিলেন। বঙ্গবন্ধু সদ্য স্বাধীন দেশ পুনর্গঠনে সকলকে নিয়ে আত্মনিয়োগ করে উন্নয়নের দিকে ধাবিত করছিলেন- ঠিক তখনি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান বলেন, ৭১’র পরাজিত শত্রু ও দেশীয় ষড়যন্ত্রকারিরা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলো। এ নৃশংস হত্যাকান্ডের মধ্যে দিয়ে ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগকে ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ ঘাতকরাই ইতিহাসের আস্তা কুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বলেন, ৭৫ পরবর্তী দীর্ঘ ২১ বছর বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা গড়তে ভিশন ২০২১ এবং মিশন ৪১-এর চিন্তা-চেতনা মাথায় নিয়ে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। বিশ্বের বুকে বাংলাদেশ এখন মাথা উচুঁ করে দাড়িয়েছে। উন্নয়নের স্বর্ণশিখরে আরোহন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সুতরাং ৩০ লক্ষ শহীদ আর ২ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত একটি লাল-সবুজের পতাকা এবং একটি স্বাধীন দেশ হিসেবে সেটাকে রক্ষা করতে যুবলীগ ও ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানের পরিচালনায় শোকসভায় ভিডিওি কনফারেন্সের মাধ্যমে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান কালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় ঐক্যবদ্ধ। দেশের উন্নয়নে সহযোগিতা করতে ছাত্রলীগ বদ্ধপরিকর।

Manual5 Ad Code

বিশেষ আলোচক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য বলেন, পকিস্থানের প্রেসক্রিপশন অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল। সুতরাং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন যেন ভুলন্ঠিত না সেদিকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগনেতা জিএম মজিদ, তরুণ আইনজীবি অ্যাড. বশির আহমেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দীন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, জামাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি এস,এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবলীগনেতা নিশাত কবির, ছাত্রলীগনেতা মাহবুর, সানজিদা জেরিনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করে মোনাজাত এবং উপস্থিতিদের মাঝে গণভোজের খাদ্য বিতরণ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code