শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সামাজিক মাধ্যমে মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের বিরুদ্ধে সিলেটে হিন্দু মহাজোটের মানববন্ধন!

Coder Boss / ৮২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

Manual6 Ad Code

সিলেট- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানাভাবে বিভ্রান্তি মূলক মিথ্যা তথ্য প্রকাশ ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট সিলেট।

Manual2 Ad Code

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১১টায় নগরীর চৌহাট্টা শহিদ মিনারের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

Manual8 Ad Code

সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ দাস তপুর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট মিলন ভট্টাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিভিন্ন সামাজিক মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে দেশে হিন্দুদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এছাড়াও হিন্দুদের নামে বিভিন্ন ফেক আইডি খুলে সেখান থেকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করা নতুন কিছু নয়। যার চরম মূল্য দিতে হচ্ছে হিন্দুদের। আমরা নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দেশ চাই। যেখানে প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে। কিন্তু দুর্গাপূজা এলেই দেশে একটি মহল মূর্তি ভাঙ্গায় ব্যস্ত হয়ে ওঠে। দেশের নানা প্রান্ত থেকে হিন্দুদের কান্নার আওয়াজ আমাদের কানে এসে পৌঁছায়। আমরা চাইবো দেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যেন দেশের হিন্দুদের সুরক্ষায় আরেকটু যত্নশীল হন। পাশাপাশি মূর্তি ভাঙ্গা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর কাজে লিপ্তদের আইনের আয়তায় এনে বিচারের সম্মুখীন করেন।

Manual2 Ad Code

মানববন্ধনে ও প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সিলেট জেলা হিন্দু মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দাস, সাংগঠনিক সম্পাদক সুজিত দাশ, দফতর সম্পাদক বকুল মালাকার, প্রচার সম্পাদক সঞ্জয় দত্ত, সমাজ কল্যাণ সম্পাদক অমরেশ দাস, সদস্য নয়ন কুমার বিশ্বাস, দক্ষিণ সুরমা উপজেলা মহাজোটের সভাপতি সঞ্জীব পাল সজীব, সাধারণ সম্পাদক প্রীতম পাল, তথ্য প্রযুক্তি সম্পাদক প্রসঞ্জিত মালাকার, সিলেট জেলা যুব মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক রূপক কর, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব কর, সিলেট জেলা ছাত্র মহাজোটের আহ্বায়ক অপু চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক সবুজ শর্মা মহানগর ছাত্র মহাজোটের আহ্বায়ক কমিটির সদস্য শুভাশিস চক্রবর্তী, অংশুমান দেব আকাশ, তেতলী ইউনিয়ন মহাজোটের প্রচার সম্পাদক পার্থ মালাকার, কোম্পানীগঞ্জ উপজেলা মহাজোট নেতা মিশু দাস ও যিশু দাস।

Manual5 Ad Code

এছাড়াও এসময় অর্পণ দেবনাথ, প্রদীপ কর, দ্বীপজয় দাস, বিপ্লব মালাকার, দ্বীপ মালাকার, সুভাষ সেন, দীপু দাস, রাজীব রায়, উৎফল দাস, অরুণ বৈদ্য অপু, ইমন বিশ্বাস, অচিন্ত সিনহা, এন এস নিউটন, সুরঞ্জিত মালাকার, খোকন পাল, স্বজন দাস, অশোক দে, নারায়ণ মালাকার, অরুপ তালুকদার, মনজীৎ রায়, নিকলেশ দাসসহ ছাত্র মহাজোট ও যুব মহাজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code