শিরোনাম
তরুণ সমাজসেবী শেখ রাদেক আহমেদ হতে যাচ্ছেন, চিকনাগুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! দুধরচকী ছাহেব জাতি গঠনে জাতি উন্নয়নে জনগণের স্বপ্ন বাস্তবায়নে দেশের কোনো সরকারের পক্ষ থেকেই পদক্ষেপ নেই চিকনাগুলে চেয়ারম্যান পদে নতুন মুখ শেখ রাদেক আহমেদ, শুক্রবার থেকে প্রচারণা ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গোয়াইনঘাটে অটোরিকশা ড্রাইভারের বস্তা বন্দি মৃতদেহ উদ্ধার

Coder Boss / ৭৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাটে ব্যাটারী চালিত অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ৩১ আগস্ট ( সোমবার)ভোরে ওই চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেন তার পিতা আবুল কাসেম।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের নিয়াগুল গ্রামের আবুল কাসেমের ছেলে শাহীন আহমদ (১৪) ৩০ আগস্ট (রবিবার) সন্ধ্যায় ব্যাটারী চালিত অটোরিকশায় যাত্রী নিয়ে সালুটিকর – গোয়াইনঘাট সড়কে বঙ্গবীরের উদ্দেশ্যে রওয়ানা দেন। রবিবার রাত ১০ টা পর্যন্ত বাড়িতে না ফেরায় শাহীনের পিতা আত্মীয় স্বজন নিয়ে তার খুঁজে বের হন। অনেক খোজাখুঁজি করে শাহীনের সন্ধান মেলেনি। ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে বঙ্গবীর পয়েন্টের সন্নিকটে তার অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সে সময়ে অটোরিকশাটির ব্যাটারীসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাদি ছিল না। খোঁজাখঁুজি করে শাহীনের সন্ধান না পাওয়ায় শাহীনের পিতা ছাড়া বাকী আত্মীয় স্বজনরা রাত ১২ টার দিকে নিজ নিজ বাড়ী ফিরেন। শাহীনের পিতা সালুটিকর – গোয়াইনঘাট সড়কের আশপাশের খাল গুলোতে খোঁজাখুজি করেন। একপর্যায়ে সালুটিকর – গোয়াইনঘাট সড়কের কাটাখাল সেতু সংলগ্ন ছোট ব্রিজের পার্শ্ববর্তী স্থানে শাহীনের পিতা শাহীনের জুতা দেখতে পান। জুতা দেখে পার্শ্ববর্তী খালে শাহীনের বস্তাবন্দী লাশ চোখে পড়ে। খবর পেয়ে ৩০ আগস্ট রাত থেকেই গোয়াইনঘাট থানার একটি প্রতিনিধি দল শাহীনের সন্ধানে তদন্ত চালান। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, শাহীন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ৩০ আগস্ট রবিবার রাত থেকেই গোয়াইনঘাট থানা পুলিশের অভিযান চলে। ৩১ আগস্ট সোমবার সকালে গোয়াইনঘাট – সালুটিকর সড়কের কাটাখাল সেতু সংলগ্ন ছোট ব্রিজের নিকটবর্তী খাল থেকে শাহীনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন। এছাড়াও শাহীনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code