শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার জেলা,শ্রীমঙ্গল উপজেলায় মোবাইল কোর্ট এর অভিযান

Coder Boss / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি।
আজ ১ সেপ্টেম্বর, পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নেছার উদ্দিন এর নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক) লংঘন করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি করায় শ্রীমঙ্গল উপজেলার স্টেশন রোডস্থ লোকনাথ স্টোর ও মডার্ন স্টোর হতে আনুমানিক ৬০ (ষাট) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দসহ সর্বমোট ৬০,০০০/- (ষাট হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Manual6 Ad Code

তাছাড়া অমিত এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের মালিকানাধীন একটি গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ রাখার তা সীলগালা করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের মালিককে না পাওয়া যাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ বদরুল হুদা।
জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ বিধিসম্মতভাবে ব্যবহার অনুপযোগী করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code