শিরোনাম
রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”! রাতের আঁধারে সরকারি গাছ উধাও, ৬টি গাছ কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যান মন্নাফের বিরুদ্ধে জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ *কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ক্লিন ইমেজের রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা মতিন জায়গীরদার

Coder Boss / ৮৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

সিলেটের ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, দয়ামীর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও এমসি কলেজ ছাত্রলীগের সাবেক বিপ্লবী ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আব্দুল মতিন জায়গীরদার।

ছোটবেলা থেকে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হন।

শুরুতেই ছাত্র রাজনীতির হাল ধরে ২০০৩ সালে তৎকালীন দয়ামীর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিটু ওসমানীর স্থলাভিষিক্ত হন।

দয়ামীর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থায় ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে বার বার পুলিশি নির্যাতনের স্বীকার হয়েছেন।

এছাড়া তিনি জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্হানীয় সকল নির্বাচনে দলীয় প্রার্থীদের সাথে একাট্টা হয়ে কাজ করেছেন।

জনাব আবদুল মতিন একজন সুস্থ ধারার রাজনীতিবিদ,আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকা অবস্থায় বি এন পি জামাত জোট সরকারের নানামুখী নির্যাতনে বার বার স্বীকার হলে ও তিনি বঙ্গবন্ধুর সপ্ন ও আদর্শ নিয়ে আওয়ামী লীগের হাল ধরে আছেন।কখনও তিনি হাল ছাড়েন নি।

সর্বশেষ,২০১৯ সালে ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।
উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়ে অদ্যাবধি দলীয় কর্ম কান্ডকে শক্তিশালী করতে তৃনমুল পর্যায়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

সূত্রে জানা যায় তিনি ২০০৪ সালে ও ওসমানী নগর উপজেলা বাস্তবায়ন কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন।
জনাব আবদুল মতিন ক্রীড়াঙ্গনেও অশেষ ভূমিকা রেখেছেন। ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ইউনিটি ক্রিকেট ক্লাবের ও প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বে ছিলেন।

Manual5 Ad Code

বৃহত্তর বালাগঞ্জ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়ে বালাগঞ্জ উপজেলার ক্রীড়াঙ্গনকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন।

Manual2 Ad Code

এছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সহ সামাজিক ও সাংস্কৃতিক একাধিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং দয়ামীর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান তিনি।

এবিষয়ে জানতে চাইলে আবদুল মতিন জায়গীরদার সিলেট নিউজকে জানান,তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ পরিবারের সদস্য হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। বিগত দিনে জামায়াত বিএনপি জোট সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে বারবার পুলিশি নির্যাতনে স্বীকার হয়েছি,জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সকল নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করেছেন।বিগত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন দ্বিধাবিভক্ত হয়ে বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করেছেন তখন ও তিনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মহাজোট মনোনীত প্রার্থী এহিয়া চৌধুরীর তথা লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ করেছেন।

Manual3 Ad Code

তিনি আরও জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।

Manual4 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন প্রার্থীতার ব্যাপারে দলীয় সিদ্ধান্তের ওপর আমি নির্ভরশীল।আমি আশা রাখি দলীয় নেতৃবৃন্দ আমাকে সঠিক মূল্যায়ন করবেন।আমি বিগত দিনে দলীয় সিদ্ধান্তের বাহিরে কোনো কাজ করিনি।ভবিষ্যতে ও দলের সিদ্ধান্তের বাহিরে যাবেন না বলে ও অভিমত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code