শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালের বানারীপাড়ায় এ এস আই জাহিদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ। ফলজ গাছ রোপণের মধ্য দিয়ে সবাইকে উৎসাহিত করার প্রয়াস

Coder Boss / ৪৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

জাকির হোসেন, বরিশাল জেলা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

জাহিদ একজন মানুষের নাম। যিনি বানারীপাড়া থানায় এ এস আই হিসেবে কর্মরত। যেদিন থেকে তার মধ্যে বোধোদয় হয়েছে সেদিন থেকেই মানুষের পাশে থেকে সহযোগিতা করার আপ্রান চেষ্টা করে গেছেন। বানারীপাড়া থানায় যোগদানের পর থেকেই নিজ সাধ্যমত চেষ্টা করে গেছেন মানুষের, সমাজের উপকার করার। সেই এ এস আই জাহিদ আজ তার জন্মদিন উপলক্ষে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছেন।
এ এস আই জাহিদের একের পর এক মহৎ, প্রশংসনীয় ও সামাজিক কাজের মাধ্যমে বানারীপাড়া বাসীর কাছে এএকজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছেন। আজকের এই দিনে তিনি পৃথিবীর আলো দেখেন। আজকের ৬ ই সেপ্টেম্বর এ এস আই জাহিদের ৩৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলেশ্রী জালিস মাহমুদিয়া দাখিল মাদ্রাসার মাঠের চারদিকে সৌন্দর্য বৃদ্ধি ও ভবিষ্যৎ চিন্তা চেতনার উন্মেসে ১৬ টি নারকেল চারা রোপণ করেন। পাশাপাশি বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা আবাসনের নতুন রাস্তার পাশে বজ্রপাত থেকে ভবিষ্যৎকালে মানুষের জীবন রক্ষার্থে ১০০ টি তালের বীজ রোপন করেন এ সময় উপস্থিত ছিলেন বানরীপাড়া পৌরসভার প্যানেল মেয়র আকবর সরদার বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার ঘরামি, প্রেসক্লাব সহ- সভাপতি জাকির হোসেন,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, মাদ্রাসার সুপার আব্দুর রহিম, ইউপি সদস্য আব্দুল মান্নান বেপারী, অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিগত করোনাকালীন
সময়ে অসহায় মানুষদের পাসে থেকে চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মানুষের বাড়িতে পৌছে দিয়েছেন। রাস্তাঘাটের দু পাশের জঙ্গল পরিষ্কার করার পাসাপাশি পঙ্গু ব্যক্তিকে হাস দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করেছেন। করোনাকালীন সময়ে গৃহবন্ধী মানুষদের আমপারা, নামাজ শিক্ষা বই,ছোটদের জন্য লুডু ইত্যাদি দিয়ে সহযোগীতা করেছেন। করোনায় মৃত্য ব্যক্তিদের দাফনের জন্য নিজ এলাকায় ১৭ শতাংশ জমি দান করেছেন।
এ এস আই জাহিদ বলেন আমি সর্বদা মানুষের পাশে থেকে সাধ্যমত সাহায্য সহযোগীতা করতে চাই। তিনি বলেন যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে কাজ করে যাবো, পাশাপাশি তার জন্মদিনে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন যাতে করে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের উপকার করে যেতে পারেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code