শিরোনাম
ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে গৃহবন্দীদের বেড়া অপসারণে প্রশাসনের আলটিমেটাম, এখনো কাটেনি আতঙ্ক ​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাইদুর ও মাহির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ!

Coder Boss / ৬৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ ছাত্রলীগের হবিগঞ্জ জেলা শাখার স্থগিত কমিটির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির বিরুদ্ধে এবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। কমিটিতে পদ দেওয়ার আশ্বাসে ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী মাধবপুর উপজেলা ছাত্রলীগের কর্মী মাহতাবুর আলম জাপ্পি এ অভিযোগ দায়ের করেন।

এর আগে সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি জাপ্পিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ দেওয়ার প্রলোভন দিয়ে তার বড় ভাই শাহীনের কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয় কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর। এরপর ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ এই জেলা কমিটি স্থগিত করে এবং জাপ্পিকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করে।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী বরাবর লেখা আবেদনে জাপ্পি লিখেছেন, ন্যায় বিচার চাইতে গিয়ে আজ আমি নিজেই বঞ্চনার শিকার।

Manual2 Ad Code

প্রাণের সংগঠন ছাত্রলীগকে কলুষিত করার প্রতিবাদ জানাতে গিয়ে আমি নির্যাতিত হচ্ছি। সাইদুর রহমান ও মহিবুর রহমান মাহি তাদের সহযোগীদের দিয়ে আমাকে এবং আমার পরিবারকে নানাভাবে হুমকি-ধামকি ও চাপ দিয়ে যাচ্ছেন।

তাদের ভয়ে আমার পরিবার একরকম গৃহবন্দি। আমরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছি।
‘প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুকন্যা। আপনি নির্যাতিত-নিপীড়িত মানুষের কষ্ট বুঝেন। আমি আপনার দলের ছাত্র সংগঠনের একনিষ্ঠ কর্মী। প্রতারণার ফাঁদে ফেলে সাইদুর ও মাহি আমার টাকাও নিলেন আবার ছাত্রলীগের গঠনতন্ত্র বহির্ভূতভাবে আমাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে। ’

Manual8 Ad Code

তিনি বলেন, এখনও আমাকে এবং আমার পরিবারকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। এ অবস্থায় কোনো উপায় না দেখে আমি আপনার দ্বারস্থ হয়েছি। আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগের সভাপতি। আপনি ছাড়া আমার আর ন্যায় বিচার চাওয়ার জায়গা নেই। প্রধানমন্ত্রী আপনার কাছে আমার আকুল আকুতি, এই প্রভাবশালী দুই ছাত্রনেতার কবল থেকে আমাকে এবং আমার পরিবারকে বাঁচান। আমি আজীবন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code