শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চৌগাছায় কুমড়ার ভিতরে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ গ্রেফতার -১

Coder Boss / ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

Manual6 Ad Code

রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি:

Manual7 Ad Code

যশোরের চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে কুমড়ার ভিতরে লুকিয়ে রাখা ৭৪ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এবং মাদকদ্রব্য বহনকারী অটোরিকশাটি জব্দ ও তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Manual4 Ad Code

থানা সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিবের তত্তাবধানে উপপরিদর্শক বজলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সিংহঝুলি সড়কে অভিযান চালিয়ে চলন্ত ১টি অটোরিকশা থেকে ৩টি কুমড়ার ভিতরে লুকানো ৭৪ বোতল ফেনসিডিলসহ পিতাম্বরপুর গ্রামের মৃত- খোদা বক্সের ছেলে মাদক ব্যবসায়ী রহমানকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। সে চৌগাছা উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজ্জাকের আপন শ্যালক।

এব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য বহনকারী অটোরিকশাটি জব্দ করা ও তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল (বুধবার) সকালে আদালতে প্রেরণ করা হবে। সে চৌগাছার কুখ্যাত মাদক ব্যাবসায়ী রাজ্জাকের আপন শ্যালক। রাজ্জাকের মাদকদ্রব্য সে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। মাদকমুক্ত চৌগাছা উপজেলা গড়ার লক্ষে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code