শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাকার কিশোর গ্যাং এখন হবিগঞ্জে!

Coder Boss / ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ
অপহরণকালে ৪ সদস্য আটক
ঢাকার আদালতে উঠতি কিশোরদের ‘গ্যাং কালচার হবিগঞ্জেও গড়ে উঠেছে। স্কুল-কলেজের গন্ডি পেরোনোর আগেই কিশোরদের একটা অংশের বেপরোয়া আচর শুরু করেছে। তারা এখন পাড়া মহল্লায় আতংকের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয় ভয়ংকর সব অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। মুলত কিশোর বয়সে হিরোইজমের চিন্তা-ভাবনা থেকেই গ্যাং কালচার গড়ে উঠেছে।
বৃহস্পতিবার হবিগঞ্জ শহরে এক কলেজ ছাত্রকে অপহরণের সময় আন্তঃজেলা কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সন্ধ্যা ৬টায় শহরের তিনকোনা পুকুর পাড় এলাকার শিক্ষা অফিসের সামনের একটি টমটম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, আন্তঃজেলা কিশোর গ্যাংয়ের সদস্য শহরের চিরাকান্দির বাসিন্দা অসীম কুমার দাশের পুত্র অনুপ কুমার দাস (১৭), সুখচর গ্রামের বাসিন্দা ধীরেন্দ্র দাসের পুত্র দৃশ্য দাস (১৯), শহরতলীর উমেদনগর গ্রামের যশো রায়ের পুত্র অপু রায় (১৭), শহরের বাণিজ্যিক এলাকার সজিব বণিকের পুত্র জয় বণিক (১৭)।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা ক্যান্টমেন্ট কলেজের ছাত্র শহরের রিচি আইড়া কোনা গ্রামের বাসিন্দা ডা. গোপাল আচায্যের পুত্র অর্ণব আচার্য্য (১৭) বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শহরের কলাপাতা রেস্টুরেন্টের সামনে দাড়িয়েছিল। এ সময় উল্লেখিতরা অর্ণবকে মারধোর করে একটি টমটমযোগে নিয়ে অপহরণ করে নিয়ে যায়। তারা টমটমে অর্ণবকে মারধোরসহ তাকে জোরজবরদস্তি করতে থাকে। তিনকোনা পুকুর পাড় এলাকায় টমটমটি পৌঁছলে অর্ণব চিৎকার শুনে ডিবির এসআই আজাদুর রহমান আজাদের বিষয়টি সন্দেহ হয়। তিনি সদর থানায় খবর দেন। এসআই হারুন আল রশিদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্ণবকে উদ্ধার করেন এবং উল্লেখিত ৪ সদস্যকে আটক করে থানায় নিয়ে যান। এ সময় অন্যরা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।উদ্ধার অর্ণব আচার্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code