শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হতে যাচ্ছেন শফিক চৌধুরী

Coder Boss / ১০৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

Manual4 Ad Code

৮ মাস বয়সী সিলেট জেলা আওয়ামী লীগের কমিটি পূর্নাঙ্গ হতে চলছে। গত ৫ ই ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানকে সাধারণ সম্পাদক ও সাবেক সহ সভাপতি সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফর রহমানকে সভাপতি ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের কমিটি গঠনের পূর্বেই সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান বিএনপির মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে হেরে গিয়েছিলেন,সাংগঠনিক দূর্বলতা ও দলীয় কোন্দল নিরসন করতে কেন্দ্র আওয়ামী লীগের হস্তক্ষেপে ত্যাগী ও দূর সাহসিক নেতৃত্ব তৈরি করে সিলেট জেলা আওয়ামী লীগকে পূর্ণাঙ্গ কমিটি বাকি সময়ের মধ্যে উপহার দিতে তাগিদ দিয়েছিলেন ওবায়দুল কাদের।

Manual6 Ad Code

দীর্ঘ ৮ মাস বয়সী সিলেট জেলা আওয়ামী লীগের এই কমিটি এখন পূর্ণাঙ্গ হতে চলছে।

এদিকে জেলা আওয়ামী লীগের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসতে শীর্ষ স্হানীয় অনেক নেতারা জোড় লবিং শুরু করেছেন।
তারা প্রতিনিয়ত পদের জন্য দৌড়াচ্ছেন।
অন্য দিকে জেলা আওয়ামী লীগের কমিটিতে বর্তমান কমিটির সভাপতি পদপ্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীকে সিনিয়র সভাপতি হিসেবে পূর্ণাঙ্গ কমিটিতে আসীন করতে তাগিদ দিয়েছিলেন ওবায়দুল কাদের।

Manual5 Ad Code

সে হিসেবে সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়া সাবেক কমিটির অনেকেই জায়গা করে নিতে পারেন বর্তমান কমিটিতে।
এনিয়ে যখন নানা জল্পনা কল্পনা চলছে তখনই শীর্ষ স্হানীয় অনেকের নাম আলোচনায় আসছে। এদের মধ্যে সাবেক উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী হতে পারেন যুগ্ম সম্পাদক অথবা সাংগঠনিক সম্পাদক।এদিকে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন কামরানের ছেলে ও আসতে পারেন গুরুত্বপূর্ণ পদে।
নবীন ও প্রবীন মিলিয়ে পূর্নাঙ্গ হতে পারে জেলা আওয়ামী লীগের কমিটি।
এবিষয়ে জানতে চাইলে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন – কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পরিচ্ছন্ন রাজনৈতিক নেতাদের নিয়েই কমিটি পূর্নাঙ্গ হচ্ছে।মহামারি করোনা ভাইরাসের কারণে কমিটি গঠন করতে বিলম্ব হলেও খুব শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি কেন্দ্রে পাঠানো হবে।
তবে কিছুটা পরিবর্তন থাকতে পারে কিংবা পদের রদবদল ও হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code