শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সরকারের উচিৎ ভোটার প্রশিক্ষণ দেওয়া।

Coder Boss / ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

Manual8 Ad Code

নির্বাচনের আগে সাধারণ নাগরিক বা ভোটারদের প্রশিক্ষণ দেয়া জরুরি হয়ে পড়েছে।যারা প্রচলিত আইনে নিয়মতান্ত্রিক ভোটার হয়েছে অথচ ভোট সম্পর্কে তাদের ধারণা নেই তাদের ভোটার প্রশিক্ষণ দেওয়া অতি জরুরি।
সঠিক জনপ্রতিনিধি বাচাই কিংবা একজন জনপ্রতিনিধি কিভাবে নির্বাচন করতে তাও তাদের জানা নেই।নির্বাচন আসলে দেখা যায় টাকার বিনিময়ে প্রতিনিধি নির্বাচন করে।এছাড়া সমাজের কিছু মানুষ মোটা অঙ্কের অর্থ নিয়ে সাধারণ ভোটারদের নানান কিছু বুঝিয়ে ভোট দিতে প্রভাব সৃষ্টি করে।কিছু ভোটার দু’চারশ টাকার বিনিময়ে ও ভোট দেয়।এতে হেরে যায় সৎ যোগ্য ও নিষ্ঠাবান প্রার্থীরা।
এজন্য উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ ও।
এক পর্যায়ে দেখা যায় স্হানীয় প্রতিটি নির্বাচনে অযোগ্য ও দুষ্কৃতিকারী দুর্নীতিবাজ ও স্বার্থলোভী মানুষরা নির্বাচিত হয়ে যায়। ফলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। সরকারের উন্নয়ন কর্মকান্ড কে ত্বরান্বিত করতে স্থানীয় প্রতিটি নির্বাচনেই সৎ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হলে স্থানীয় পর্যায়ে সাধারণ ভোটারদের ভোট সম্পর্কে ও জনপ্রতিনিধি নির্বাচিত প্রসঙ্গে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া অতি জরুরী হয়ে পড়েছে। কিছু কিছু জনপ্রতিনিধিরা নির্বাচন আসলে দানবীর শিক্ষানুরাগী সমাজসেবক সেজে স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি হতে চায় কিন্তু নির্বাচনের পূর্বে ওই জনপ্রতিনিধিকে উল্লেখিত কার্যকলাপে কোনদিন কেউ তাদের দেখতে পায়নি।কিন্তু সাধারণ ভোটাররা তাদের মিষ্টি কথায় তুষ্ট হয়ে ভোট দিত মানুষের পাশে আগ্রহী হয়ে উঠে।কিন্তু ভোটারের এ ধরনের জনপ্রতিনিধির অতীত সম্পর্কে ধারণা থাকলেও তার মহা মূল্যবান ভোট দিতে চিন্তা করে নি।তার এই আমানত নিয়ে নির্বাচিত হয়ে ঐ জনপ্রতিনিধি ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।কিন্তু আমানত কারীরা চিন্তা করা উচিৎ কাল কিয়ামতের দিন আপনাদের আমানতের খেয়ানত হলে আপনি ও সৃষ্টি কর্তার কাছে দায়বদ্ধ থাকবেন। তাই ভোটাররা ভোট দেওয়ার আগে সমস্ত জনপ্রতিনিধিদের খোঁজখবর নিয়ে যে সব চাইতে ভালো ও গ্রহণযোগ্য লোক থাকে নির্বাচিত করানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code