শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পল্লী বিদ্যুতের লাগামহীন নৈরাজ্যের বিরুদ্ধে ফুঁসে উঠছে বানিয়াচংবাসী

Coder Boss / ৪৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

 

দি‌লোয়ার হোসাইন:

Manual2 Ad Code

বানিয়াচং‌য়ে‌ পল্লী বিদ্যুতের লাগামহীন নৈরাজ্যের বিরুদ্ধে ফুঁসে উঠছে স্থানীয় ভুক্তভোগী গ্রাহক।

সরকারের পক্ষ থেকে যথেষ্ট বিদ্যুৎ সরবরাহের কথা বলা হলেও এর সুফল হতে বঞ্চিত বানিয়াচংবাসী। এ সমস্যা নিরসনে সাধারণ গ্রাহকদের পক্ষ থেকে জনপ্রতিনিধি ও প্রশাসন বরাবর বারবার হস্তক্ষেপ কামনা করা হলেও সকলেই যেন চুপ ও নির্বিকার।

Manual5 Ad Code

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে সীমাবদ্ধতার মাঝেও আমরা প্রয়োজনীয় বিদ্যুৎ বিতরণ করছি কিন্তু বাস্তবচিত্র এর বিপরীত বলে মন্তব্য এলাকাবাসীর।

Manual6 Ad Code

হ‌বিগ‌ঞ্জের বা‌নিয়াচং উপজেলায় সারা বছরই থাকে পল্লীবিদ্যুৎতের ভেল্কিবাজি। চলছে গ্রীষ্মের তাপদাহ ও নামা‌জের সময় এবং গুরুত্বপূর্ণ সময়ে বানিয়াচং জুড়ে লোডশেডিং অব্যাহত রয়েছে। বছরের সারা মাসে বিদ্যুৎতের ভেল্কিবাজিতে এমনিতেই অতিষ্ট বানিয়াচংবাসী। দিনের বেশির ভাগই বিদ্যুৎ থাকেনা,সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গে চলছে অনবরত বিদ্যুতের যাওয়া-আসা । প্রচন্ড গরমে সারাদিন বিদ্যুতের অব্যাহত লোডশেডিং ও অতিরিক্ত ভ্যাপসা গরমের কারণে জনজীবন অসহনীয় হয়ে উঠছে। রাতে দীঘর্ক্ষণ বিদ্যুৎ না থাকায় মানুষ গরমে নিন্দ্রাহীন অবস্থায় রাত্রী পার করছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে ছোট ছোট শিশু ও বয়স্ক মানুষ। একদিকে প্রচন্ড গরমের সঙ্গে বানিয়াচং জুড়ে চলছে নতুন নিয়মে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হওয়া ছাড়াও অফিস আদালতে কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। হাসপাতালে গুরুতর অসুস্থ রোগীদের জীবন বিপন্ন হয়ে পড়ছে। শিশু-বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে নানা জটিল অসুখে। গত একমাসে দৈনিক গড়ে ১২ ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছে না বলে দাবি এলাকাবাসী। মাত্রাতিরিক্ত লোডশেডিং এর সাথে যদি কালবৈশাখীর একটু বাতাস হয় তবে বিদ্যুতের আর কোন দেখা মিলে না। কখনো অঘোষিত গাছ কাটার অজুহাত, কখ‌নো রক্ষণা‌বেক্ষণ, কখনো সামন্য বাতাস হলেই ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন, রাতের পর রাত বিদ্যুৎ আর আসে না। সন্ধ্যার পর থেকে শুরু হয় যেন বিদ্যুতের ভেল্কিবাজি।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code