শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে নির্যাতন: জড়িত সরকারী চাকুরীজিবীও

Coder Boss / ৬৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

 

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জের বাহুবলে কলেজছাত্রের হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় এক সরকারি চাকরীজিবও জড়িত
রয়েছেন। পুলিশ তার বিরুদ্ধে অনুসন্ধান করছে। যদিও মামলায় তাকে এজাহারভুক্ত আসামী করা হয়নি।

জড়িত ব্যক্তি হাজীপুর কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (chcp) হিসাবে কর্মরত আজিজুর রহমান মিশন। সরকারী চাকুরীর পাশাপাশি তিনি স্থানীয় একটি দৈনিক পত্রিকায় বাহুবল প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।

Manual5 Ad Code

অভিযোগ রয়েছে পত্রিকার কার্ড দেখিয়ে তিনি বাণিজ্যসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

Manual5 Ad Code

গত শুক্রবার বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নে দ্বিমুড়া গ্রামে কলেজ ছাত্র ফয়সলের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের সাথে তার সম্পৃক্তা রয়েছে।

ফেসবুক সূত্রের ভিত্তিতে কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, রাতে কলেজছাত্র ফয়সলের উপর যখন হামলা হয় তখন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি নিজে ডেগার বের করে ফয়সলের হাতে তুলে দিয়ে চোর আখ্যায়িত করে তার উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন ও ভিডিও ধারন করেন।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাড়িতে ফিরেন।

Manual4 Ad Code

এর আগেও তিনি মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজে চাকুরীকালিন সময়ে শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়ে স্কুল থেকে পালিয়ে যেতে বাধ্য হন।

এ ব্যাপারে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক ডা. বাবুল কুমার দাস বলেন, সরকারি চাকুরীর পাশাপাশি অন্য কোন চাকুরী করার সুযোগ নেই। তিনি পত্রিকার প্রতিনিধি হিসাবে জড়িত থাকার বিষয়ে আমার জানা নেই।

Manual7 Ad Code

পুলিশের একটি বিস্বস্ত সূত্র জানিয়েছে- আজিজুর রহমান মিশন এজাহারভূক্ত আসামী না হলেও তার সম্পৃক্ততার বেশ বিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। তাই তার বিষয়টি নিয়ে পুলিশ অনুসন্ধান করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code