শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জের নবীগঞ্জে ৩ বছরের এক শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা, আটক ১

Coder Boss / ৬৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

হবিগঞ্জ জেলা প্রতিনিধি ঃ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে আমীর হামজা নামের ৩ বছরের এক শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

২ অক্টোবর সোমবার রাত সাড়ে ৬টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আমীর হামজা ওই গ্রামের আব্দুর রশীদের ছেলে।

Manual8 Ad Code

জানা যায়- সোমবার সন্ধ্যার পূর্বে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের আব্দুর রশীদের একমাত্র পুত্র সন্তান শিশু আমির হামজাকে ডেকে নেয় হামজার চাচাতো ভাই আকলিছ মিয়ার পুত্র জুনাইদ মিয়া (১৮)। হামজাকে জুনাইদ ডেকে নেয়ার পর থেকে হামজার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

Manual2 Ad Code

রাত অনুমান ৯টার দিকে পরিবারের সদস্যরা হামজার চাচাতো ভাই জুনাইদ মিয়ার গাড়ির গেরেজে মুখে কসটেপ পেছানো অবস্থায় আমীর হামজাকে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে নিকটবর্তী আউশকান্দিতে একটি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান,সেকেন্ড অফিসার এস আই সমীরণ চন্দ্র দাশ সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

এদিকে সন্ধ্যায় হামজাকে ডেকে নেয়া তার চাচাতো ভাই জুনাইদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন জুনাইদকে আটক করে পুলিশের সোপর্দ করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি শিশু হামজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, হামজার চাচাতো ভাই জুনাইদকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এই শিশু হত্যার ঘটনায় তার মা-বাবা সন্তানের শোকে কাতর হয়ে বার বার অজ্ঞান হয়ে পড়ছেন এবং এলাকায় শোকের মাতম বিরাজ করছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code