শিরোনাম
সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটর নবাগত এসএমপি কমিশনারের সাথে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের মতবিনিময়

Coder Boss / ৬২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code

আলমগীরঃ

সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, ডিআইজি’র সাথে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

সোমবার (২ নভেম্বর) এসএমপি কমিশনারের কার্যালয়ে সাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে উপস্থিত ছিলেন দৈনিক গণমুক্তি পত্রিকার ব্যুরো চীফ ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ব্যুরো চীফ ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সুহেল আহমদ, দৈনিক নব-অভিজান পত্রিকার সিলেট ব্যুরো চীফ ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আপু দাস, দৈনিক দিগন্তর পত্রিকার সিলেট ব্যুরো চীফ ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, দৈনিক সকালবেলা পত্রিকার সিলেট ব্যুরো চীফ ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সৈয়দ মুহিবুর রহমান মিছলু।

Manual3 Ad Code

আলোচনাকালে পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ বলেন সমাজ পরিবর্তনে গণমাধ্যম কর্মীদের সম্পুর্ন সহযোগিতা করা হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ উল্লেখ করে পূণ্যভুমি সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য গণমাধ্যমের সার্বিক সহযোগিতাও চান তিনি।

Manual2 Ad Code

এসময় সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন বলেন বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে সজাগ দৃষ্টি আছে এবং এটাই গণমাধ্যম কর্মীদের বৈশিষ্ট্য। এসময় গণমাধ্যম কর্মীদের নিরাপত্তায় সার্বিক সহযোগিতাও চান।

উল্লেখ্য মোঃ নিশারুল আরিফ বাংলাদেশ পুলিশ ২৭/১০/২০২০ খ্রিস্টাব্দে সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেটে পুলিশ কমিশনার পদে যোগদান করেন। তিনি ১৯৬৮ খ্রিস্টাব্দে ঢাকা জেলায় জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে তিনি লোক প্রশাসন বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডার এর মাধ্যমে ১৯৯৮ খ্রিস্টাব্দে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনের শুরু হতে তিনি সহকারি পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়ীয়া জেলা, এসএসএফ, অতিরিক্ত পুলিশ সুপার পদে টাঙ্গাইল জেলা, র‌্যাব, খুলনা জেলা, সিলেট জেলা ও ২০০৬ খ্রিস্টাব্দে পুলিশ সুপার হিসেবে পদোন্নতির পর তিনি সিআইডি ঢাকা, উপ-পুলিশ কমিশনার (উত্তরা ও মিরপুর) ডিএমপি ঢাকা, রাজশাহী জেলা, ২০১৬ খ্রিস্টাব্দে তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ডিআইজি রাজশাহী রেঞ্জ কার্যালয় এবং ২০১৯ খ্রিস্টাব্দে ডিআইজি, বাংলাদেশ পুলিশ পদে পদোন্নতি পেয়ে এসপিবিএন হেডকোয়ার্টার্স, উত্তরা ঢাকায় কর্মরত ছিলেন। তিনি কসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ গ্রহণ করেন। কর্মময় জীবনে তিনি দেশে এবং দেশের বাইরে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কায় সাফল্যের সাথে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেন।

যোগদানের পরেই তিনি এসএমপির অফিসার ও ফোর্সদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেন। তিনি পূণ্যভুমি সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনবান্ধব পুলিশিং এ সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

Manual8 Ad Code

এর আগে গত ২২/১০/২০২০ খ্রিঃ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে এসএমপি কমিশনার জনাব গোলাম কিবরিয়া বিপিএম কে স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) এর উপ-পুলিশ মহাপরিদর্শক এবং স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) এর উপ-পুলিশ মহাপরিদর্শক নিশারুল আরিফ কে এসএমপি কমিশনার হিসেবে সিলেটে বদলি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code