শিরোনাম
কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুলাউড়া পরিবহন শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র : আহত ৩০ শতাধিক গাড়ি ভাঙচুর

Coder Boss / ৬৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি অটোরিকশা-ব্যটারীচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। বুধবার দুপুর থেকে দফায় দফায় প্রায় ৩ ঘণ্টা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় পৌর শহর। উত্তেজিত দুপক্ষের শ্রমিকরা শতাধিক সিএনজি অটোরিকশা-ব্যটারীচালিত অটোরিকশায় ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

সিএনজি অটোরিকশা-ব্যটারীচালিত অটোরিকশা শ্রমিক এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়ায় অবৈধ ব্যটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট০-২৩৫৯) কুলাউড়া শাখার আয়োজনে পূর্ব ঘোষিত সিএনজি অটোরিকশা বন্ধ রেখে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পৌর শহরের স্টেশন চৌমুহনীতে শুরু হয় সকাল ১১টার দিকে।

Manual2 Ad Code

মানববন্ধন কর্মসূচি চলাকালে সিএনজি অটোরিকশা শ্রমিকরা স্টেশন চৌমুহনীতে একটি ব্যটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এরপর মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট: ২৪৫৩) কুলাউড়া উপজেলা শাখার শ্রমিকরা পাল্টা অবস্থান নেয় পৌর শহরের উছলাপাড়া এলাকার প্রধান সড়কে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়ার জন্য উপজেলার রবিরবাজার থেকে আসা সিএনজি অটোরিকশা শ্রমিকদের একটি মিছিল আলালপুর এলাকায় পৌঁছালে বিক্ষুব্দ রিকশা শ্রমিকরা বাধা প্রদান করলে আরো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এসময় দুই পক্ষের শ্রমিকরা সংঘর্ষে লিপ্ত হোন এবং সিএনজি অটোরিকশা ও ব্যটারিচালিত রিকশা ভাঙচুর করা হয়। দফায় দফায় ৩ ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে উত্তেজিত দুপক্ষের শ্রমিকরা শহরের উত্তর রেল আউটার, চৌমুহনী, দক্ষিণ বাজার, মাগুরা, উছলাপাড়া, আলালপুর, স্কুল চৌমুহনী এলকায় প্রায় ৪০-৪৫টি সিএনজি অটোরিকশা এবং অর্ধশতাধিক ব্যটারিচালিত অটোরিকশা ভাঙচুর ও সিএনজি অটোরিকশা শ্রমিকরা পৌর শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নেন এবং উছলাপাড়ায় অবস্থিত মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন কুলাউড়া শাখার কার্যালয় ভাঙচুর চালায়।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code