শিরোনাম
সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জে অনুভূত হচ্ছে ‘স্বাভাবিক শীত’

Coder Boss / ৪২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

ঋতুচক্রে শীতকাল আসতে এখনও মাসের উপরে বাকি। অথচ হবিগঞ্জের আবহাওয়ায় ‘স্বাভাবিক শীত’ টের পাওয়া যাচ্ছে। সহজেই বুঝা যাচ্ছে শীত পড়তে শুরু করেছে। কয়েক দিন ধরেই হবিগঞ্জে সন্ধার পর এবং ভোরের দিকে কিছুটা শীতের আভাস অনুভূত হচ্ছে। বিশেষ করে শেষরাতে শীতের আমেজ বেশি মিলছে।

Manual4 Ad Code

শহরের তুলনায় গ্রামের মানুষ শীতকে বরণ করে নিয়েছেন। আবহাওয়া অধিদপ্তর বলছে, আবহাওয়াগত কারণে অনেকটা আগেই শীত অনুভূত হচ্ছে। তবে পুরোপুরি শীত পড়বে ডিসেম্বর থেকে।

এখনও কার্তিক মাসের শেষ হয়নি। এ বছর শীত যেন অনেকটা আগে চলে এসেছে। দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যার পর হিমেল হাওয়া বইতে শুরু করে। বিশেষ করে যেসব এলাকায় গাছপালা বেশি সেসব এলাকায় ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি।

Manual6 Ad Code

প্রতিদিন রাত ও ভোর থেকে ঘন কুয়াশার চাদর ঢেকে যায় চারপাশ। সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকালে পথঘাট হালকা কুয়াশার চাদরে ঢেকে যায়। আমন ধানের পাতা আর ঘাসের ওপর ঝরছে শিশির কণা।

Manual1 Ad Code

শীতের আগমনী বার্তায় প্রস্তুতিও শুরু করেছেন হবিগঞ্জের মানুষ। ইতোমধ্যে বস্তাবন্দী রাখা গরম কাপড় বের করতে শুরু করেছে। সন্ধ্যায় ও ভোরে হাঁটা-হাঁটি শেষে জমছে চায়ের আড্ডা। শীতের এই সময়টি উপভোগের সুন্দর সময় বলে মনে করেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code