শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালে ইউনিয়ন চেয়ারম্যান লিটন মোল্লা সাময়িক বরখাস্ত

Coder Boss / ৬৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

বরিশাল জেলা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

বরিশাল সদর উপজেলার কাশিপুুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালাম হোসেন লিটন মোল্লার বিরুদ্ধে নথুল্লাবাদে চাঁদাবাজি ও শ্রমিককে মারধরের মামলায় জেল হাজতে যাওয়ায় চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে দেয়া এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানিয়েছেন, ‘সম্প্রতি লিটন মোল্লার বিরুদ্ধে নথুল্লাবাদে চাঁদাবাজি ও শ্রমিককে মারধরের অভিযোগে মামলা হয়।

Manual4 Ad Code

ওই মামলায় তিনি কিছু দিন জেল হাজতেও ছিলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধান অনুযায়ী ফৌজদারী মামলায় কোন জনপ্রতিনিধি আসামি হলে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকবেন।

সেই বিধি মোতাবেক মন্ত্রণালয় থেকে গত ৩ নভেম্বর লিটন মোল্লাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্র্যন্ত এই আদেশ বহাল থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানাগেছে, ‘বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের অঘোষিত নিয়ন্ত্রক টেম্পু শ্রমিক নেতা ও কাশিপুর ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান কালাম হোসেন লিটন মোল্লা। দখল, ভূমিদস্যুতাসহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Manual3 Ad Code

মাস কয়েক পূর্বে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে একটি পরিবহনের কাউন্টার ম্যানেজারকে কুপিয়ে জখম করে লিটন মোল্লার নেতৃত্বাধীন বাহিনী। ওই ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন।

এছাড়া বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে পরিবহন কাউন্টার থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে আটক হয় কালাম মোল্লার শ্যালক। ওই ঘটনায় আরও একটি মামলা হয়। সেই মামলায়ও লিটন মোল্লাকে আসামি করা হয়। চাঁদাবাজির ঘটনায় দায়ের হওয়া মামলায় কিছু দিন কারাগারেও ছিলেন

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code