শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে ১০ লক্ষ টাকার মাছ নিধন

Coder Boss / ৪৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

কিশোরগঞ্জ প্রতিনিধি :

Manual4 Ad Code

তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর চরপাড়া এলাকায় মাছের ১টি বের-এ (ফিসারি) প্রায় দশ লক্ষ টাকার মাছ মরে পানিতে ভেসে উঠেছে।
মরা মাছ দেখতে ভোর থেকে শত শত লোক ভির করছে ফিসারির পাশে।

জানাগেছে, সেকান্দরনগর চরপাড়া গ্রামের মাছ চাষি আলী আকবর (৫৫) এলাকার লোকজনদের কাছ থেকে গত জৈষ্ঠ্যমাসে জমি ও ডোবা পত্তন নেয় ১ বছরের জন্য। তারপর থেকে তিনি মোট ১০ লক্ষ টাকা খরচ করে মাছ চাষ করে আশায় বুক বেঁধে অপেক্ষায় দিন গুনতে থাকে।

আজ ১২ নভেম্বর/২০২০ বৃহস্পতিবার ভোর ৬টায় হয় সর্বনাশ। পাড়ার লোকজনের মাধ্যমে আলী আকবর খবর পায় তার ফিসারির সব মাছ মরে পানিতে ভেসে উঠছে। খবর পেয়ে আলী আকবর ও তার প্রতিবেশিরা ছুটে যায় ফিরারির পাড়ে এবং মর্মান্তিক ঘটনায় আলী আকবর মানসিকভাবে ভেঙে পড়ে। আলী আকবর ও তার স্বজনরা জানায় পূর্ব শত্রুতার জের ধরে একটি গোষ্ঠী বিষ প্রয়োগ করে ঘটনাটি ঘটিয়েছে।

Manual1 Ad Code

বিষ প্রয়োগে ১০ লক্ষ টাকার মাছ নিধনের খবর পেয়ে তাড়াইল উপজেলা মৎস অফিসার (ভারপ্রাপ্ত) আবু সাদাত মো. ছায়েম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মাছ দেখে মনে হচ্ছে বিষ প্রয়োগে মারা গেছে কিন্তু বাস্তব কথা হলো পরীক্ষা ছাড়া আমরা কিছু বলতে পারছি না। পানির নমুনা সংগ্রহ করেছি। বিস্তারিত নমুনা পরীক্ষার পর জানা যাবে।

Manual1 Ad Code

তাড়াইল থানার পুলিশ ফিসারি পরিদর্শন করেছে। মৎস চাষি আলী আকবর জানায় আমার এলাকার একটি প্রভাবশালী মহল কিছু দিন ধরে হুমকি দিয়ে আসছিল। তারা আমার উপর বারবার আক্রমন করছে। গত কয়েক দিন পূর্বে আমার উপর আক্রমণ করে এবং লোকজনের সামনে প্রকাশ্যে বলে “কিরম বেডা ফিশারির পাড়ে যাইস”।
তারাই আমার এই সর্বনাশ করেছে।
এলাকাবাসী ঘটনার নিন্দা জানিয়েছেন।

বার্তাপ্রেরক-
আল-মামুন খান

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code