শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Coder Boss / ৪৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ জুয়েল রানা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ ডিবি পুলিশ।

জানা গেছে, আজ ১৪ নভেম্বর শনিবার দুপুর ২টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক রাজিব আহমেদ পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সার্বিক সহযোগীতায় উপজেলার রাউতি ইউনিয়নের নোয়াগাঁও সরকারি আবাসনের সামনে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার মজলিসপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে জুয়েল রানাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার কর হয়। কিশোরগঞ্জ গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক রাজীব আহমেদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের সোর্স জানিয়ে ছিল জুয়েল রানা দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছে।

Manual4 Ad Code

আজ শনিবার দুপুরে সে ১০০ পিস ইয়াবা নিয়ে তাড়াইল উপজেলায় প্রবেশ করেছে বিক্রয়ের জন্য। এমন সংবাদের ভিত্তিতেই আমরা অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করলে তার সাথে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। জুয়েল রানার বিরুদ্ধে কেন্দুয়া থানায় মাদক মামলা রয়েছে। উপ-পরিদর্শক রাজিব আহমেদ পিপিএম বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)এর ১০/ক ধারায় তাড়াইল থানায় মামলা রুজু করেন। মামলা নং ১১। আগামীকাল রবিবার আসামীকে সকালে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

Manual6 Ad Code

বার্তা প্রেরক-
আল-মামুন খান
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
১৪/১১/২০২০ খ্রি.
০১৭১৩-৫০৮০৯৮

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code