শিরোনাম
বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দশঘর ইউপি নির্বাচনে বিজয়ীদের নামের গেজেট প্রকাশ যে কোনো সময় শপথ

Coder Boss / ৪৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code

বিশ্বনাথ বিশেষ প্রতিনিধি

Manual8 Ad Code

গত ২৯ শে অক্টোবর অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলার ৮ নম্বর দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ীদের নামের গেজেট প্রকাশিত হয়েছে। গত ১৫ই নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের (প্রশাসন অফিসের) উপ সচিব মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত পত্রে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি মোতাবেক চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচিত প্রার্থীদের তালিকায় রয়েছেন, চেয়ারম্যান- এমাদ উদ্দিন খান, পিতা-মৃত সিরাজ খান। সংরক্ষিত আসনের মহিলা সদস্য, ১ নম্বর ওয়ার্ড ফুলমালা বেগম, ২ নম্বর ওয়ার্ড সাজনা বেগম ও ৩ নম্বর ওয়ার্ড সাবিনা বেগম।
সদস্য পদে রয়েছেন, ১ নম্বর ওয়ার্ড হাজী জালাল উদ্দিন, পিতা-মৃত আশ্বদ আলী, ২ নম্বর ওয়ার্ড মোঃ জুবেল মিয়া, পিতা-মৃত আব্দুর রাজ্জাক, ৩ নম্বর ওয়ার্ড শাহ মোঃ ফারুক মিয়া, পিতা মৃত মোঃ চান মিয়া, ৪ নম্বর ওয়ার্ড মোঃ তাজুল ইসলাম পিতাঃ মোঃ আমীর আলী, ৫ নম্বর ওয়ার্ড জাহিদুল ইসলাম পিতাঃ মোঃ আব্দুল মতিন, ৬ নম্বর ওয়ার্ড মুহিত চৌধুরী পিতা মনজুর আহমদ চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ড নাসিম আহমদ (পাবেল সামাদ) পিতা আনোয়ার হোসেন, ৮ নম্বর ওয়ার্ড নুর আলী পিতা আবারক আলী, ৯ নম্বর ওয়ার্ড আব্দুল গফুর পিতা-মৃত ইন্তাজ আলী এ তালিকায় রয়েছেন।
তারা যেকোনো সময় শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। নবনির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খানকে শপথ বাক্য পাঠ করাবেন সিলেট জেলা প্রশাসক এবং সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন উপজেলা নির্বাহী অফিসার বলে জানা গেছে।
শপথ গ্রহণের পরে তারা দায়িত্বভার গ্রহণ করবেন এবং দীর্ঘ ১৭ বছর পর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিচালিত করার কাজে নিয়োজিত হবেন।
উল্লেখ্য, ২০০৩ সালে নির্বাচন অনুষ্ঠানের পর আর কোন নির্বাচন এ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়নি।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code