শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মপাশায় এক গৃহবধূ ধর্ষণের শিকার, থানার ওসির কাছে লিখিত অভিযোগ

Coder Boss / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

ধর্মপাশা প্রতিনিধি:

Manual4 Ad Code

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার একটি গ্রামের বাসিন্দা তিন সন্তানের জননী এক গৃহবধূ (২৭) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ১৭নভেম্বর গভীর রাতে এই ঘটনা ঘটে।এ ঘটনায মঙ্গলবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ধুবালা গ্রামের রোকন মিয়া (৩০)কে আসামি করে থানার ওসির কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

Manual7 Ad Code

এলাকাবাসী ও ওই গৃহবধূর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ধূবালা গ্রামের মো. রোকন মিয়া (৩০) বেশ কিছুদিন ধরে ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে তাঁকে নানাভাবে উক্তক্ত্য করে আসছিল। এ ঘটনায় স্থানীয় এক মাতব্বরের কাছে ওই গৃহবধূ রোকনের বিরুদ্ধে নালিশ দেন। এতে রোকন ক্ষিপ্ত হয়ে উঠেন। গত ১৭নভেম্বর রাত অনুমান একটার দিকে ওই গৃহবধূ তাঁর সন্তানসহ প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘরের বাইরে যান।দরজা খোলা দেখে ওই গৃহবধূর বসত ঘরে ঢুকে রোকন লুকিয়ে পড়েন। এ অবস্থায় ঘন্টা খানেক পর ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে হাত দেন রোকন ।গৃহবধূর বৈদ্যুতির বাতি জ্বালিয়ে রোকনকে চিনে ফেলেন। ওই গৃহবধূ রোকনকে ঘর থেকে বের হতে বলেন। কিন্তু এতে কোনোরকম তোয়াক্কা না করে রোকন ওই গৃহবধূকে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি দেখানোসহ তাঁকে কিলঘুষি মারেন। এক পর্যায়ে ওই গৃহবধূর মুখে ওড়না চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন রোকন। মুখ থেকে ওড়না খোলে পড়ায় চিৎকার দেন ওই গৃহবধূ। এ সময় রোকন সেখান থেকে পালিয়ে গেলেও ওই বসতঘরে তাঁর একটি ফুল হাতার গেঞ্জি ফেলে রেখে যান।

এ ঘটনায় অভিযুক্ত রোকন মিয়ার বক্তব্য নেওয়ার জন্য তাঁর ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল দিলে এটি বন্ধ পাওয়া যায়।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code