শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিমান বন্দরগুলিতে ভিজিট যাত্রীদের হয়রানি ও প্রতিবন্ধকতা বন্ধে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি

Coder Boss / ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

Manual7 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

Manual5 Ad Code

বাংলাদেশেনবিমান বন্দরগুলিতে ভিজিট যাত্রীদের হয়রানি ও প্রতিবন্ধকতা না করার জন্য কন্স্যুলেট জেনারেলের মাধ্যমে দুবাইতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

ইউনাইটেড আরব আমিরাত দুবাই মহামারি করোনায় লোকডাউনের পর থেকে বিভিন্ন পেশাধারী লোকজনের স্বাভাবিক জীবনগতি থেকে ছিটকে পড়ে। অনেকে চাকরি হারান আবার অনেকে ব্যাবসায় লোকসান দিয়ে প্রতিষ্ঠান গুটিয়ে ফেলেন।

Manual2 Ad Code

বিদেশে যাওয়ার চাহিদা বেড়ে যাওয়ায় এক শ্রেণীর অসাধু বাংলাদেশী ট্রাভেল এজেন্সী ও এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ অফিসার একটি সিন্ডিকেট বাণিজ্য তৈরী করে। যার ভুক্তভুগী মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণী। ভিসিট ভিসা, রিটার্ন টিকেট ও ইন্সুরেন্সসহ সব বৈধ কাগজপত্র থাকার পরও ফ্লাইটে উঠতে দিচ্ছে না ইমিগ্রেশন পুলিশ। শুধু তাই না কিছু কিছু যাত্রীর পাসপোর্ট হাতিয়ে নিয়ে অফলোড সিল মেরে আরেক হয়রানির নতুন ফন্দি এটে দিচ্ছে। এই অফলোড সিল উঠাতে আবার কমপক্ষে প্রায় ৪০ হাজার টাকা যাত্রীদের থেকে আদায় করা হয়ে থাকে। এই নীরব অত্যাচার জুলুমের শেষ কোথায় জানা নেই কারো।

Manual5 Ad Code

এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা অভিযোগ করছেন ।
এরই প্রেক্ষিতে গত ০১/১২/২০২০ দুবাই কন্স্যুলেট অফিসে প্রবাসী ব্যাবসায়ীদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

দুবাইয়ে বাংলাদেশী ব্যবসায়ী মৌলভীবাজারের বড়লেখার কৃতি সন্তান আলহাজ শামীম আহমদ জানান, দুবাই কন্স্যুলেট জেনারেল আশ্বাস দিয়েছেন আরব আমিরাতে আসার ব্যাপারে সহযোগিতা করার। এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বাংলাদেশের বিমান বন্দরগুলিতে ভিজিট যাত্রীদের হয়রানি ও প্রতিবন্ধকতা না করার জন্য কন্স্যুলেট জেনারেলের মাধ্যমে দুবাইতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code