শিরোনাম
মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মপাশা ফসল রক্ষা বাঁধের ১টির কাজ শুরু সম্ভব্য ১৭০ টি প্রকল্পের মধ্যে

Coder Boss / ৪৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

 ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual3 Ad Code

সুনামগঞ্জের ধর্মপাশা
উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ যথাসময়ে শুরু করা হয়নি। এ উপজেলার আটটি হাওরের ফসলরক্ষা বাঁধের সম্ভাব্য ১৭০টি প্রকল্পের মধ্যে একটি মাত্র প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। ফসলরক্ষা বাঁধের কাজে নিয়োজিত সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, হাওর থেকে দেরিতে পানি নামার কারণে বাঁধের জরিপ , প্রাক্কলন তৈরি ও প্রকল্প বাস্তবায়ন কমিটি ( পিআইসি) গঠনের কাজ অনেকটাই পিছিয়েছে। এতে করে বোরো ফসরক্ষা নিয়ে এখানকার কৃষকেরা স্বস্তিতেই নেই। বাঁধের কাজ দেরিতে কাজ শুরু করায় এ নিয়ে তাঁদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

Manual7 Ad Code

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ উপজেলার চন্দ্র সোনার থাল, সোনামড়ল, ধানকুনিয়া, ঘোড়াডোবা, জয়ধনা, কাইলানী,গুরমা ও গুরমার বর্ধিতাংশ এই আটটি হাওর সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ( পাউবো) অধীনে রয়েছে। পাউবোর নীতিমালা অনুযায়ী, গত বছরের ৩০ নভেম্বরের মধ্যে ফসলরক্ষা বাঁধের জরিপ কাজ, প্রাক্কলন তৈরি ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করার সর্বশেষ সময় সীমা ছিল। গত ১৫ ডিসেম্বরের মধ্যে ফসলরক্ষা বাঁধের কাজ শুরু করে তা চলতি বছরের ২৮ ফেব্রয়ারির মধ্যে শেষ করার কথা রয়েছে।
এ উপজেলায় গত ১৬ ডিসেম্বর উপজেলার ধানকুনিয়া হাওরের নূরপুর ফসলরক্ষা বাঁধে মাটি ফেলার মধ্য দিয়ে এ উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধের উদ্বোধন করা হয়। হাওর থেকে দেরিতে পানি নামার কারণে বাঁধের জরিপ, প্রাক্কলন তৈরি ও পিআইসি গঠনের কাজ পিছিয়ে পড়ছে বলে জানিয়েছেন পাউবোর সংশ্লিষ্ঠরা।

হাওরপাড়ের কৃষকেরা জানিয়েছেন, এ উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ দেরিতে শুরু করার বিষয়টি নতুন কিছু নয়। কোনো না কোনো অজুহাতে প্রতিবছরই বাঁধের কাজ পেছানো হয়। আর এ কারণে মাঝে মধ্যে ফসলডুবির ঘটনাও ঘটে। তাই হাওরের ফসলরক্ষায় দ্রুত বাঁধের কাজ শুরু করে তা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার দাবি জানাচ্ছি।

Manual1 Ad Code

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব মো.ইমরান হোসেন বলেন, অন্যান্য বছরের চেয়ে এবার হাওর থেকে দেরিতে পানি নেমেছে। তাই জরিপ, প্রাক্কলন তৈরিসহ সব কাজ পিছিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ফসলরক্ষা পিআইসি গঠনসহ অন্যান্য কাজ শেষ করে পুরোদমে বাঁধের কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করছি।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে এ উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধের যাবতীয় কাজ শেষ করার জন্য উপজেলা প্রশাসন থেকে সর্বরকম প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code