শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মপাশা বিলে একজনকে জবাই করে হত্যা

Coder Boss / ৭৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code

লিপু মজুমদার ধর্মপাশাঃ

Manual2 Ad Code

সুনামগঞ্জের ধর্মপাশার সুনই জলমহালে শ্যামা চরণ বর্মণ (৬০) নামে এক জেলেকে জবাই করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা জলমহালে ঢুকে জেলেদের ঘরে অগ্নিসংযোগ, মাছ ধরার কয়েক লাখ টাকার জাল, নগদ টাকা, আসবাবপত্র লোপাট করে। জেলে শ্যামা চরণ বাধা দিতে এলে তাকে জবাই করে হত্যা করা হয়। শ্যমা চরণ বর্মণ ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের প্রয়াত গঙ্গাধর বর্মণের ছেলে ও সুনই মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য।

নিহতের ভাগ্নে উপজেলার সুনই গ্রামের বিশ্বজিৎ বর্মণ জানান, সুনামগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের লোকজন আগ্নেয়াস্ত্র ও নানা ধরনের দেশীয় অস্ত্র নিয়ে জলমহাল দখলে নামে। বাধা দিতে গেলে তারা জলমহালে থাকা জেলেদের একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এরপর অপর একটি ঘরে থাকা মাছ ধরার কয়েক লাখ টাকার জাল, নগদ টাকা, আসবাবপত্র লোপাট করে। বাধা দিলে তারা জেলে শ্যামা চরণ বর্মণকে জবাই করে। মারধর করে অনেক জেলে ও তাদের পরিবারের সদস্যকে। রাত সোয়া ১১টা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ২৩ জনকে আটক করা হয়েছে। অভিযোগ প্রসঙ্গে জানতে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেন, আমি ও আমার এ মুহূর্তে সুনামগঞ্জ অবস্থান করছি। আমরা এসব বিষয়ে কিছু জানি না।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code