শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচঙ্গে সন্ধ্যা রাতে খালি বাসায় ৬৫ বছরের মহিলা খুন

Coder Boss / ৪৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

 

রিতেষ কুমার বৈষ্ণব,হবিগঞ্জ  প্রতিনিধিঃ

 

Manual8 Ad Code

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় আজ ৫ ফেব্রুয়ারি ২০২১ রোজ শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় জাকিরা খাতুন নামের ৬৫ বছরের এক মহিলা খুন হয়েছে।

নিহত জাকিরা খাতুন (৬৫) উপজেলার ৩নং ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের মৃত আঃ হান্নান ঠাকুরের স্ত্রী।

Manual1 Ad Code

মৃত আব্দুল হান্নান ঠাকুরের ছেলে কিবরিয়া ঠাকুর (জুবেল) এর সাথে কথা বললে তিনি জানান – তার মা জাকিরা খাতুন এবং সে ছাড়া আর কেউ থাকেন না, মাকে বাসায় একা রেখে আজ সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার সময় মায়ের জন্য প্রয়োজনীয় জিনিস পত্র কিনে আনতে স্থানীয় নতুন বাজারে যান এবং মাকে বলে যান অপরিচিত কেউ দরজা খুলতে বললে যেন দরজা খুলে না দেন।
প্রায় ঘন্টা খানেক পরে বাজার থেকে ফিরে এসে দরজা খোলার জন্য মাকে ডাকলে ঘরের ভিতর থেকে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মায়ের রক্তাক্ত নিথর দেহ মাটিতে পরে থাকতে দেখে চিৎকার করতে থাকেন এবং এলাকার লোকজন কে ডাকতে থাকেন।

বাড়িটি আয়তনে অনেক বড় হওয়ায় এবং জন শূন্য হওয়ায় প্রথমে কেউ শুনতে পায়নি, অনেক চিৎকার করার পরেও কেউ এগিয়ে না আসলে সে বাহিরে এসে প্রতিবেশীদের কে বিষয় টি জানালে তারা এসে জাকিরা খাতুনের রক্তাক্ত নিথর দেহ মাটিতে পরে থাকতে দেখেন
এবং পেছনের দরজা খোলা থাকতে দেখেন।
এসময় বিছানা পত্র সহ ঘরের সকল আসবাবপত্র অগোছালো ভাবে দেখতে পান।
নিহতের মুখে এবং কপালে বেশ কয়েকটি আঘাত রয়েছে একটি ধারালো ছুরির পুরোটাই মাথায় ঢুকানো রয়েছে ।

বিষয় টি থানা প্রশাসন কে অবগত করা হলে তাৎক্ষণিক বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন এর নেতৃত্বে তদন্ত অসি প্রজিত কুমার দাস সহ একদল পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত কাজ শুরু করেন।বানিয়াচঙ্গে সন্ধ্যা রাতে খালি বাসায় ৬৫ বছরের মহিলা খুন।।

Manual8 Ad Code

পরে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম সহ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একদল পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।

Manual5 Ad Code

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল শেখ মোঃ সেলিম’র সাথে কথা বললে তিনি জানান এই হত্যা কান্ডটি বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে, আমাদের বানিয়াচং থানা প্রশাসন সহ একদল গোয়েন্দা পুলিশ নিয়োজিত রয়েছে,খুব শীগ্রই আমরা প্রকৃত হত্যা কারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হব। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code