শিরোনাম
কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সামাজিক অবক্ষয়রোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করা উচিৎ।।

Coder Boss / ৪৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

Manual5 Ad Code

দি‌লোয়ার হোসাইন, বানিয়াচং,প্রতিনিধিঃ

সামাজিক অবক্ষয়রোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করা উচিৎ।।বানিয়াচংয়ে আইন শৃঙ্খলা কমিটির সভায় এডঃ আব্দুল মজিদ খান এমপি।।  উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য,সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান বানিয়াচং আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বলেন বর্তমানে ব্যাপকহারে সামাজিক অবক্ষয় চলছে।

 

Manual7 Ad Code

সামাজিক অবক্ষয়রোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করা উচিৎ। এসময় তিনি আরও বলেন একটি অন্যায় যখন সবার চোখের সামনে ঘটে আর সেটার কোন প্রতিবাদ হয়না,তখন আরও দশটি অন্যায় সংঘটিত হয়। আর ঘটে যাওয়া প্রথম অন্যায়টিকে উদাহরন হিসেবে অন্যায়কারীগন সমাজে প্রতিষ্টা করে ফেলে। কাজই প্রশাসন ও জনপ্রতিনিেিদর আরও বেশি সচেতন থাকা উচিৎ।

 

Manual6 Ad Code

এদেশকে সকলের প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সোনার বাংলায় রুপান্তরিত করতে হবে। এ সময় তিনি উপজেলার চৌধুরীপাড়ায় আব্দুল হান্নান ঠাকুরের বিধবা স্ত্রী‘র হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসা ও একজন নারীকে সমাজচূত্যির ঘটনায় অপরাধীদের খুজে বের করতে নির্দেশ প্রদান করেছেন।

Manual1 Ad Code

 

১৫ফেব্রæয়ারী সোমবার বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় সভা অনুষ্টিত হয়। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বানিয়াচং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান কমিটির সদস্যগন। সভায় রাস্তার উপরে যত্রতত্র টমটম ও টমটমের বেআইনি দৌরাত্ম্যে সাধারন মানুষ অতিষ্ট বলে অভিযোগ করা হয়। ঐতিহ্যবাহী গড়ের খাল পুনরুদ্ধারে কার্যক্রম পরিচালনার জন্য দৃষ্টি আকর্ষন করা হয়। এছাড়াও জুয়া,মাদক,চুরি-ডাকাতি বন্ধে নিয়মিত আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি সভা থেকে আহবান জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।

Manual4 Ad Code

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী বক্তব্য রাখেন বানিয়াচং থানা ইনচার্জ মোঃ এমরান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা বেগম,শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার,ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি কাজল চ্যাটার্যী,ফায়ার ষ্টেশন সহকারী ইনচার্জ সবুজ দাশ গুপ্ত,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন শেখ শামসুল হক,আহাদ মিয়া,ওয়ারিশ উদ্দিন,রেখাছ মিয়া,মৌঃ হাবিবুর রহমান, এরশাদ আলী,রাহেলা খাতুন(ভাঃ),শাহ শওকত আরেফীন সেলিম, আনোয়ার হোসেন,জয়কুমার দাশ,আব্দুল কদ্দুছ শামীম,মোতাহের হোসেন(ভাঃ)প্রমূখ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code