শিরোনাম
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ার সৈয়দকাঠিতে ১৫ আগস্টের শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

Coder Boss / ৪২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

জাকির হোসেন, বরিশাল:

Manual7 Ad Code

বরিশালের বানারীপাড়ায় ১৫ আগস্টের শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট সকাল ১০ টায় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বরিশাল (২) বানারীপাড়া-উজিরপুর আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। তিনি বলেন আগস্ট মাস বাঙ্গালিদের বেদনার মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকান্ডের দিন। ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।

বিশেষ অতিথি হেসেবে বক্তব্য রাখেন যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ মৃধা, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান পারভেজ, আওয়ামী লীগ নেতা মোঃ বজলুর রহমান,উপজেলা আওয়ালী লীগের সদস্য তারিকুল ইসলাম তারেক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুনতাকিম লস্কর কায়েস, সাহিত্যিক রুহুল আমিন চৌধুরী প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম হাকিম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, নির্বাহী সম্পাদক গোলাম মাহমুদ রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমন ,যুবলীগ নেতা মশিউর রহমান সুমন, বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সম্পাদক ফয়েজ আহমেদ শাওন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code