শিরোনাম
সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মণিপুরে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭।

Coder Boss / ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা। মণিপুরের চূড়াচন্দ্রপুরে জঙ্গি হামলার ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। হামলায় কম্যান্ডিং অফিসার, তাঁর স্ত্রী ও ছেলের মৃত্যু হয়েছে। নিহত কম্যান্ডিং অফিসারের নাম কর্নেল বিপ্লব ত্রিপাঠী। হামলায় এক জওয়ানেরও মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

মনিপুরের চূড়াচন্দ্রপুর জেলায় এদিন এই হামলার ঘটনা ঘটেছে। সিয়ালসি গ্রামে জঙ্গিরা অসম রাইফেলসের কনভয়ে হামলা চালায়। বেহিয়াং থানার অন্তর্গত সিয়ালসি গ্রামে মাঝেমধ্যেই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় চলছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে।
৪৬ অসম রাইফেলসের কমান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠী গত(১২ নভেম্বর) শুক্রবার তাঁর বেহিয়াং কয় পোস্টে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এদিন সকাল ১০ টা নাগাদ ওই কনভয়ে হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে দুই জঙ্গি সংগঠন।এ মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে জঙ্গি হামলার ঘটনায় মোদি সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাহুল গাঁন্ধী।

Manual3 Ad Code

এবিপি আনন্দ নিউজ পোর্টাল এর খবর, নিষিদ্ধ মণিপুরি জঙ্গি সংগঠন পিপলস লিবারেশ আর্মি (পিএলএ) এ এই হামলার পিছনে রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ। এই হামলায় পিএলএ-র হাত রয়েছে বলে ইঙ্গিত মিলেছে।

কমান্ডিং অফিসার ত্রিপাঠী, তাঁর স্ত্রী ও ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কুইক রেসপন্স টিমের এক জওয়ানও এই জঙ্গি হামলায় নিহত হয়েছেন।

আরও কয়েকজন জওয়ান আহত হয়েছেন। তাঁদের বেহিয়াং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জানা গেছে, নিরাপত্তাকর্মীরা যে কনভয়ে যাচ্ছিলেন, জঙ্গিরা সেই কনভয়ে হামলা চালায়। কনভয়ে কুইক রেসপন্স টিমের সঙ্গে কমান্ডিং অফিসারের পরিবারের সদস্যরা ছিলেন। এই ঘটনায় আরও কয়েকজন হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Manual1 Ad Code

এই নারকীয় হামলার নিন্দায় সরব হয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। তিনি এই ঘটনাকে কাপুরুষোচিত হামলা বলে অভিহিত করেছেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code