শিরোনাম
পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্রাসী শাহেদ ও শামীম জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নতুন দ্বিবার্ষিক কমিটি অনুমোদন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে পোষা বিড়ালের সন্ধান চেয়ে জার্মান নারীর প্রচারণা

Coder Boss / ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

Manual4 Ad Code

 

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-

Manual8 Ad Code

তাহিরপুরে পোষা বিড়ালের সন্ধান চেয়ে তাহিরপুর হেল্পলাইন নামক ফেইসবুক পেইজ থেকে সম্প্রতি একটি হারানো বিজ্ঞপ্তি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পরে এবং অটোরিকশায় করে এলাকাজুড়ে মাইকিং করেছেন এক জার্মান নারী।
গত শুক্রবার থেকে দুই দিনব্যাপী তাহিরপুর বাজারে ওই মাইকিং চলে। এ সময় পোষা বিড়াল ‘লিও’ ও জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের কথোপকথনের রেকর্ড প্রচার করা হয়, যেন তা শুনে পোষা বিড়াল লিও মাইকের কাছে চলে আসতে পারে।

Manual6 Ad Code

তাহিরপুর হেল্পলাইনের স্বত্বাধিকারী মোঃ ফয়সাল হাওড়ী বলেন, টাংগুয়ার হাওরে ঘুরতে আসা জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের পোষা বিড়ালটি হারানোর সংবাদ পেয়ে আমার ফেইসবুক পেইজ তাহিরপুর হেল্পলাইনে পোষ্ট করি। এবং হারানোর বিষয়টি এলাকায় অনেক সাড়া পড়ে।

রতনশ্রী গ্রামের জানে আলম জানু বলেন, ‘মাস খানেক আগে টাংগুয়ার হাওরে ঘুরতে আসেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। সঙ্গে ছিল তার পোষা বিড়াল ‘লিও’। হাওর থেকে ফেরার সময় তাহিরপুর মেশিনবাড়ি ট্রলার ঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়। সেই থেকে তিনি নিজ দেশে না ফিরে দেড় মাস যাবত তাহিরপুরে বাস করছেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান।

জার্মান নারী জুলিয়া ওয়াসিমান বাংলায় বলেন, আমি আমার ‘লিও’ কে খুব ভালোবাসি কেউ যদি আমার ‘লিও’ কে আমার কাছে ফিরিয়ে দিতে পারে তাকে আমি পুরষ্কৃত করবো।

Manual3 Ad Code

তাহিরপুর বাজার বণিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম বলেন, বিড়ালের প্রতি জার্মান নারীর ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছি। ওই জার্মান নারী বাংলায় কথা বলতে পারেন। তিনি বলেছেন, বিড়ালটি কে ফিরে পেতে সবার সহযোগীতা চাই।

Manual4 Ad Code

টাঙ্গুয়ার হাওরের ট্যুরিস্ট গাইড মিল্লাদ হোসেন বলেন, ‘জুলিয়া ওয়াসিমানের পাশাপাশি আমরাও বিড়ালটির সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code