শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে মেম্বার পদপ্রার্থী “গিয়াস উদ্দিন”-এর মনোনয়ন পত্র দাখিল।

Satyajit Das / ৭৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

Manual8 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

Manual3 Ad Code

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ০৪নং বাহুবল সদর ইউ.পি’র ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন ০১ জানুয়ারি ২০২২ইং রোজ শনিবার দুপুর ৩ ঘটিকার সময় বাহুবল উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে নির্বাচনী মনোনয়ন পত্র জমা দেন।

এসময় ৫নং ওয়ার্ডের মুরব্বিয়ান,তরুণ,ছাত্র এবং যুব সমাজের সর্বস্তরের শ্রেণীপেশার ও নেতৃস্থানীয় নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র জমাদানের পর ০৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন ডেইলি সিলেট নিউজ24”কে বলেন,’ আমি নির্বাচিত হলে ওয়ার্ডের শিক্ষা,ক্রিড়া সহ সামাজিক সকল কর্মকান্ডে সম্পৃক্ত থেকে সবাইকে সাথে নিয়ে হাতে হাত মিলিয়ে,কাঁধে কাঁধ মিলিয়ে ওয়ার্ডের সার্বিক উন্নয়নের মাধ্যমে ০৫নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রুপান্তরিত করবো ইনশাল্লাহ্।

Manual8 Ad Code

তিনি উপস্থিত ০৫ নং ওয়ার্ডের চারটি গ্রাম,যথাক্রমে; জাঙ্গালিয়া,বড়উড়ি,আলাপুর,দিঘিরপার, বাবনাকান্দি’র বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন,’আমি মেম্বার নির্বাচিত হলে আপনাদের সকল সমস্যা তুলে ধরার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। ওয়ার্ডের একজন নাগরিক হিসেবে আমি আপনাদের সাথে ছিলাম,আছি এবং থাকতে চাই। আপনারা আমার পাশে থাকলে ওয়ার্ডকে এগিয়ে নিতে চাই। ০৫নং ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষেই আমি মেম্বার প্রার্থী হয়েছি এবং নির্বাচন উপলক্ষ্যে প্রতিদিনই বিভিন্ন গ্রামে,বিভিন্ন স্থানে বৈঠক, গণসংযোগ ও সর্বস্তরের মানুষের সাথে সাক্ষাৎকার,মতবিনিময় ও সার্বিক দিক নিয়ে আলোচনা করে যাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ ‘।

Manual8 Ad Code

উল্লেখ্য যে,ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ৬ষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেদিন সারাদেশের মোট ২১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২১ সালের ১৮ ডিসেম্বর রোজ শনিবার নির্বাচন কমিশনের সভা শেষে কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা ০৩ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code