শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে আ.লীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থক খুন।

Satyajit Das / ৭২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

Manual7 Ad Code

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় দশম ইউপি নির্বাচনের ৬ষ্ঠ ধাপে ০৪ নং সদর ইউনিয়নের আওয়ামীলীগ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেন চৌধুরীর নির্বাচনী গণসংযোগে দুর্বৃত্তদের হামলায় আল আমিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ০৮ঃ০০টার দিকে উপজেলার রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,মঙ্গলবার(১৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর ইউনিয়নের রাজাপুর গ্রামে আওয়ামীলীগ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর ঘোড়া প্রতীকের সমর্থনে গণসংযোগ চলছিল। এসময় ভিড়ের মধ্যে আল আমিনকে কে বা কারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

Manual2 Ad Code

স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বলে জানিয়েছে স্থানীয় লোকজন।

Manual3 Ad Code

নিহত আল আমিন ০৪ নং সদর ইউনিয়নের মিঠাপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে। কিছুদিনের মধ্যেই আল আমিন দুবাই যাওয়ার কথা ছিল বলে জানান নিহতের পিতা ছায়েদ আলী ও তার পরিবারের সদস্যরা। তারা বলেন,নিহত আল আমিন আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের একনিষ্ঠ কর্মী ছিলেন।

Manual5 Ad Code

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান,এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করার জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। যে এই হত্যাকান্ড ঘটিয়েছে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং আজ বুধবার(১৯ জানুয়ারি) আল আমিনের মৃতদেহ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত,একই উপজেলার ০২ নং পুটিজুরি ইউনিয়নের আব্দানারায়ন গ্রামের খন্দকার জাহির মিয়ার ছেলে খন্দকার জাকারিয়া আলম সুমন আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে গণসংযোগ করে আসছিলেন এবং গত ০৩ জানুয়ারি তার মনোনয়ন দাখিল করার কথা ছিলো। কিন্তু গত ০১ জানুয়ারি রাত আনুমানিক ০৮ঃ০০ টার দিকে সুমন বাড়িতে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের দ্বিগাম্বর বাজারের কাছে আসলে দুর্বৃত্তরা তাকে মেরে ফেলার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে ও তখন সুমন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে বাহুবল উপজেলা হেল্থ কমপ্লেক্সে নিলে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। খন্দকার জাকারিয়া আলম সুমন এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code