শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘কাজ আনি আমি,করি আমি,আর নাম হয় এমপি গাজী মিলাদের’-সৈয়দ খলিলুর রহমান।

Satyajit Das / ৮৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

Manual1 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান ১৮ জানুয়ারি রোজ মঙ্গলবার বিকাল ০৩ঃ০০ টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন প্রিন্ট মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল,জাতীয় পত্রিকা সহ স্থানীয় সাংবাদিকদের বলেন,’ প্রকল্পগুলো আমি আনি এবং নামফলক লাগানো হয় এমপি মিলাদ গাজী’র এবং নানা সময়ে এমপির পিএসও আমার প্রকৌশলীকে ভয়ভীতি দেখায়। বাহুবলে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। অথচ এমপি মহোদয়ের কিছু লোক আমার উন্নয়ন কার্যক্রমে অযথা বিশৃঙ্খলা তৈরি করছে ‘।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকাল ৩ টায় বাহুবল উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সৈয়দ খলিলুর রহমান লিখিত বক্তব্যে বলেন,’ বাহুবল উপজেলার কটিয়াদি বাজারে ফিসসেড নির্মাণের জন্য প্রক্রিয়াধীন প্রকল্প এলাকায় উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম ও তার কার্য সহকারী উপজেলা চেয়ারম্যানের সাথে যাওয়ায় বাহুবল-নবীগঞ্জ আসনের সাংসদ শাহ নেওয়াজ গাজী মিলাদ এর পিএস সোহাইল আহমেদ তাদেরকে মোবাইল ফোনে হুমকি দেন এবং এমপির পিএস উপজেলা প্রকৌশলীকে উক্ত প্রকল্প বাদ দিতে বলেন। এর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন সৈয়দ খলিলুর রহমান ‘।

Manual5 Ad Code

বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান সংবাদ সম্মেলনে আরও বলেন,’ উপজেলা পরিষদের মাধ্যমে বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে ২৭টি রাস্তা নির্মাণ ও মেরামতের জন্য প্রকল্প প্রক্রিয়াধীন। কিন্তু দেওয়ান শাহ নেওয়াজ গাজী মিলাদ এমপি নির্বাচিত হওয়ার তিন বছরেও বাহুবলে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। অথচ এমপির কতিপয় লোক উপজেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে অযথা বিশৃঙ্খলা তৈরি করছে ‘।

উল্লেখ্য যে, ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান ঘোড়া প্রতীকে ২৩,৪৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও বর্তমান উপজেলা আ.লীগের উপজেলা সম্পাদক মোঃ আব্দুল হাই নৌকা প্রতীকে পেয়েছিলেন ১৭,৬০৬ ভোট।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code