শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শাবিপ্রবি পরিস্থিতি, জেলা ও মহানগর আওয়ামী লীগের বক্তব্য

সিলেট প্রতিনিধি / ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code

সিলেট নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি’র) মাননীয় উপাচার্যের বাসভবনে গতকাল থেকে আন্দোলনকারীরা বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি’র বাসায় খাবার সরবরাহ বন্ধ করে দেন। ভিসি মহোদয়ের বাসায় খাবার সরবরাহ বন্ধ করে দেয়ার প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় আজ সকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার দুই জন জনপ্রতিনিধি সিলেট সিটি কর্পোরেশনের ৮ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর, সিলেট মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মখলিছুর রহমান কামরান এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান আন্দলনরত শিক্ষার্থী ও ভিসি মহোদয়ের জন্য খাবার নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসি মহোদয়ের বাসায় খাবার সরবরাহে বাঁধা দেন এবং খাবার ফিরিয়ে দেন।

Manual7 Ad Code

আন্দোলনকারীদের এমন কর্মকান্ডকে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো অবস্থাতেই সমর্থন করতে পারে না। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এমন অমানবিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছে।
আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য যখন বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে সেই অবস্থায় এমন অমানবিক কার্যক্রম অশুভ কিছুর ইঙ্গিত বহন করে বলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ মনে করেন।

Manual6 Ad Code

এই ধরনের অমানবিক কর্মকান্ড হতে বিরত থেকে আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য আলোচনার পথে ফিরে আসার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code