শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুপ্রিয়া দেবী’র চতুর্থ মৃত্যু বার্ষিকী।

Satyajit Das / ৫২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

Manual1 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

সুপ্রিয়া দেবী,সুপ্রিয়া চৌধুরী নামেও পরিচিত।তিনি একজন বাঙালী অভিনেত্রী,যিনি বাংলা চলচ্চিত্রে ৫০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করেন। তাঁর আসল নাম কৃষ্ণা এবং ডাকনাম বেনু। তিনি ২০১১ সালে বঙ্গভূষণ পুরস্কার অর্জন করেন,যা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক উপাধি। ২০১৪ সালে বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য ভারত সরকার সুপ্রিয়া দেবীকে,ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার “পদ্মশ্রী” তে ভূষিত করেন।
কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় বেনু (সুপ্রিয়া দেবী) মায়ানমারের মিয়িত্‌কিনায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বিখ্যাত আইনজীবী গোপাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়,বার্মায় বসবাসরত অনেক ভারতীয় ভারতে চলে আসেন। সুপ্রিয়া দেবীর পরিবার শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতায় বসবাস শুরু করেন। সুপ্রিয়া দেবী অভিনয়ে অভিষেক ঘটে মাত্র সাত বছর বয়সে,তাঁর বাবা’র পরিচালিত দুইটি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি ছোটবেলা থেকে নৃত্যের প্রতি অনেক আগ্রহী ছিলেন,এমনকি তিনি থাকিন নু থেকে একটি পুরস্কারও অর্জন করেন। শৈশব থেকে তাঁর অন্তরঙ্গ বন্ধু ছিলেন নিহার দত্ত,যে গুহ ঠাকুরতা পরিবারের একজনকে বিয়ে করেন এবং মিসেস নিহার গুহ ঠাকুরতা নাম ধারণ করেন,যিনি বার্মার তৎকালীন সময়ের একজন প্রসিদ্ধ সমাজসেবী ছিলেন।

১৯৪৮ সালে বন্দ্যোপাধ্যায় পরিবার তাদের ভালোর জন্য কলকাতায় পুনরায় বসবাস শুরু করেন। তারা ১৯৪২ সালে উদ্বাস্তু শিবিরে বসবাস করেন,যখন জাপান জোরপূর্বক বার্মা দখল করে। তরুণ সুপ্রিয়া এবং তাঁর পরিবারকে বলপ্রয়োগের মাধ্যমে পায়ে হেঁটে কলকাতায় নির্বিঘ্ন পরিবেশে ফিরে আসতে বাধ্য করে।

Manual5 Ad Code

কলকাতায় তিনি তাঁর নৃত্য প্রশিক্ষণ অব্যাহত রাখেন এবং গুরু মুরুথাপ্পান এবং পরবর্তীতে গুরু প্রহ্লাদ দাসের কাছে নাচের প্রশিক্ষণ গ্রহণ করেন। সুপ্রিয়া দেবী এবং তাঁর পরিবারের সাথে চন্দ্রবতী দেবীর বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বিদ্যমান ছিল,চন্দ্রবতী দেবী একজন বিখ্যাত অভিনেত্রী এবং তাদের প্রতিবেশী ছিলেন।

Manual4 Ad Code

১৯৫৪ সালে সুপ্রিয়া দেবী বিশ্বনাথ চৌধুরীকে বিয়ে করেন এবং পরবর্তীতে তাদের একমাত্র কন্যা সোমা জন্মগ্রহণ করে। তিনি ১৯৫০ সালের শেষের দিকে একটি বিখ্যাত চলচ্চিত্রে দিয়ে ফেরার আগে কিছুদিনের জন্য ছায়াছবি থেকে অবসর গ্রহণ করেন। উত্তম কুমারের সাথে কিছু হিট সিনেমায় কাজ করার পর,তাদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হয়। এরপর থেকে তারা অনেক বছর একসাথে বসবাস করেন । ২০১৮ সালের ২৬ জানুয়ারি রোজ শুক্রবার এই মহান অভিনেত্রী কলকাতায় ৮৫ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code