শিরোনাম
অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উপজেলা চেয়ারম্যান পদে “আব্দুর রকিব”-এর প্রার্থীতা ঘোষণা।

Satyajit Das / ৮৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

Manual2 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):বৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আগাম প্রার্থীতা ঘোষনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সহ-সভাপতি,ত্যাগী নেতা,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রকিব।

Manual3 Ad Code

গত সোমবার(০৭ ফেব্রুয়ারী) রাতে মিলেনিয়াম ব্যাচের আয়োজনে বাহুবলের মিরপুরস্থ একটি অভিজাত হোটেলে এক মতবিনিময় সভায় এ প্রার্থীতা ঘোষনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মিরপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শামীম আহমদ,বাহুবল উপজেলা প্রবাসী কল্যান সংস্থার সাবেক সাধারন সম্পাদক মিয়া মো: সিজিল,সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এবিএম শামছু,প্রতিভা গ্রুপের চেয়ারম্যান তোফায়েল আহমদ আখনঞ্জী,শান্তিবাগ ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহনেওয়াজ,বাহুবল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম,মাষ্টার শাহ উজ্বল,কিশলয় জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক জামাল আহমেদ,বিশিষ্ঠ ব্যবসায়ী জুবায়ের আহমদ প্রমূখ।

আব্দুর রকিব বাহুবল ০৪নং সদর ইউনিয়নের বড়ইউরি গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী বাহুবল কলেজের প্রতিষ্টাতা হাজী জমির উদ্দিনের ছেলে। এরইমধ্যে উপজেলা ঘুরে মুরব্বিদের মতামত,পরামর্শ ও সম্মতি নিচ্ছেন তিনি। ডেইলি সিলেট নিউজ 24’কে মোঃ আব্দুর রকিব বলেন, ‘গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত হয় এবং ফ্যাসীবাদী সরকারের মিথ্যা মামলায় বিএনপি সিনিয়র যুগ্ন-আহ্বায়ক সাবেক সফল মেয়র জিকে গাউছ,আহব্বায়ক আবুল হাসিম,যুগ্ন আহব্বায়ক ও সবেক নির্বাচিত সাংগঠনিক এনামুল হক সেলিম ও বাহুবল থানা সভাপতি তুষার চৌধুরী ভাই সহ সকল নেতাকর্মীর নিঃশর্তে মুক্তির দাবি জানাই। তিনি আরও বলেন,আমার দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। পরম করুনাময় আল্লাহর অশেষ কৃপায় উপজেলার বিভিন্ন এলাকার তৃণমূলের সমর্থকদের সাথে নিয়ে,মুরব্বিদের দোয়া ও পরামর্শে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। অবশ্য তৃণমুলের নেতাকর্মীরাই আমাকে নির্বাচন করার জন্যে সম্মতি দিয়েছেন। আমি উপজেলার সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সমর্থন কামনা করি ‘।সরজমিনে দেখা গিয়েছে,’ আসন্ন বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন অঞ্চলে প্রচার প্রচারণা ও জনগণের দোয়া,সমর্থন চেয়ে বেড়াচ্ছেন তরুণ সমাজ সেবক ও রাজনীতিবীদ বাহুবল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুর রকিব। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১১ ফেব্রুয়ারী) দৌলতপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে সমবেত মুসল্লীদের কাছে তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন বলে দোয়া চান। এ সময় এলাকার বয়োজ্যেষ্ঠ ও মুরব্বিরা উনাকে আশ্বস্ত করেন। উল্লেখ্য যে,তিনি সামাজিক সংগঠন ‘সচেতন নাগরিক ঐক্য’ বাহুবলের আহবায়ক ও বিশিষ্ট মুরুব্বী,শিক্ষানুরাগী বাহুবল কলেজের প্রতিষ্ঠাতা,জনাব হাজী জমিরউদ্দীন আহমদের বড় ছেলে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code