শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কাঠালিয়ার বিতর্কিত ডঃ তাপস কুমারের বিরুদ্ধে ৭ দফতরে প্রেস ক্লাবের সভাপতির লিখিত অভিযোগ

Coder Boss / ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

বরিশাল প্রতিনিধিঃ

Manual4 Ad Code

কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাপস কুমার তালুকদারের অনিয়ম ও সাংবাদিকদের সাথে অশোভন আচরন এবং সাংবাদিকদের হয়রানি ও অপচিকিৎসার অভিযোগে (১৫ ফেব্রুয়ারি) ৭ দফতরে লিখিত অভিযোগ করেছেন কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ বাদল হাওলাদার।

Manual4 Ad Code

অভিযোগে সভাপতি বলেন আমি ২০১৪ সালে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি থাকা কালিন সময় ৪ জন সাংবাদিক নিয়ে কাঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য সংগ্রহ করতে গেলে হাসপাতালের একাধিক দূর্নীতি তথ্য আসে। তথ্য গণমাধ্যমে প্রকাশ হবে আশংকা করে সাংবাদিকদের নামে ভয় পেয়ে নার্সের পেটের বাচ্চার ক্ষতি হয়েছে এবং ডিউটিরত ডাক্তারের সাথে খারাপ আচরণ করেছে বলে একটি মিথ্যা মামলা করে ডাঃ তাপশ। মামলাটি তদন্ত করেন তখনকার সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান, মামলাটি তদন্তে মিথ্যা প্রমানিত হয়। সুধু এই নয় আরো একাধিক সাংবাদিকদের সাথে খারাপ আচরন ও হয়রানির অভিযোগ নিয়ে আমি বাদি হয়ে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা, আঞ্চলিক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল, উপ পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল, সিভিল সার্জন ঝালকাঠি, জাতীয় প্রেস ক্লাব ঢাকা, বরিশাল প্রেস ক্লাব, এবং ঝালকাঠী প্রেস ক্লাবে অভিযোগ দিয়েছি।

কিছুদিন পুর্বে কাঠালিয়া সদরের মৃতঃ সাহজাহানের মেয়ে মাহিনুর গর্ভবতী অবস্থায় হাসপাতালে গেলে তাকে সরকারি হাসপাতালে চিকিৎসা না দিয়ে ব্যবসায়িক ক্লিনিকে নিয়ে সিজার করতে গিয়ে রোগীর জরায়ু কেটে ফেলে ডাঃ তাপস। রুগীর অবস্থা আশঙ্কনীয় হলে ক্লিনিক থেকে বের করে দেয়। তখন সাংবাদিকদের সংবাদ প্রকাশ ও কাঠালিয়া নাগরিক ফোরামে আন্দলনের চাপের মুখে মাহিনুরের চিকিৎসার দায়িত্ব নেয় ডাঃ তাপশ। এই সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক প্রশান্তকে মিথ্যা ইভটিজিং এর অভিযোগ এনে প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন।

Manual6 Ad Code

সাংবাদিক রাজিব তালুকদার বলেন আমি কিছুদিন পূর্বে তথ্য নিতে হাসপাতালে ফোন করলে আমাকে তথ্য না দিয়ে ফিটিং মামলার হুমকি দেয় ডাঃ তাপস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার প্রশান্তর বিষয়ে বলেন প্রশান্ত হাসপাতালে গিয়ে কর্মরত নার্স ফাতিমার সাথে খারাপ আচর করেছে এবং তার পেটে লাথি মেরেছে তখন তাকে ধরে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন হাসপাতালে কর্মরত ডাঃ ও নার্স গন। ঘটনার সতত্যা পেয়ে প্রশান্তকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাস্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code