শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

১৪ ফুট লম্বা সেই অজগর লাউয়াছড়ায় অবমুক্ত।(ভিডিও সহ)

Satyajit Das / ৭৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

Manual7 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:সিলেটের মৌলভীবাজারের জাগছড়া চা বাগানে পাওয়া কথিত ‘দেশের সবচেয়ে বড়’ সেই অজগর সাপ অবশেষে বনে ফিরে গেছে। সোমবার(২১ ফেব্রুয়ারী) দুপুরে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এ সময় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সরোয়ারসহ বন বিভাগের কর্মকর্তা সহ সাংবাদিক ও পশুপ্রেমী রিপন দে উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

লাউয়াছড়া পুঞ্জির নেতা সাজু মার্চিয়াং জানান,’গত ১৩ ফেব্রুয়ারি সাপটিকে প্রথম দেখা যায় মৌলভীবাজারের জাগছড়া এলাকার লেবু বাগানে। সাপটির একটি ভিডিও সাংবাদিক রিপন দে এর ফেসবুক থেকে ভাইরাল হয়। যা দেখে গবেষক ও পরিবেশকর্মীদের অনেকেই দাবি করেন,এটি ‘দেশের সবচেয়ে বড়’ অজগর সাপ। সেদিন মোট তিনটি অজগর সাপ উদ্ধার করেছিল বন বিভাগ।

Manual6 Ad Code

সরীসৃপ গবেষক শাহারিয়ার সিজার বলেন, লাউয়াছড়া বনে আমরা অজগর নিয়ে অনেকদিন কাজ করেছি। দেশের বিভিন্ন জায়গায় প্রাণী নিয়ে কাজ করেছি। কিন্তু এত বড় অজগর দেখিনি। বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, স্থানীয় সাংবাদিক রিপন দে ফেসবুকে সাপটির ভিডিও পোস্ট করলে অনেকেই খোঁজ নেন। ১৪ ফুট লম্বা ও ৬০ কেজি ওজনের সাপটি উদ্ধারের পর এর সুস্থতা নিশ্চিত করা হয়।সোমবার(২১ ফেব্রুয়ারী) অবমুক্ত করা অন্য দুটি অজগরেরও ওজন ২০ কেজির মতো।

Manual6 Ad Code

জাগো নিউজ24,দেশ রুপান্তর,নিউজ বাংলা24 এর সাংবাদিক ও পশুপ্রেমী বাবু রিপন দে ডেইলি সিলেট নিউজ24’কে বলেন,’ আমার দেখা এটাই সবথেকে বড় অজগর।১৩ ফেব্রুয়ারী আমিই এই অজগরটির ভিডিও আমার ফেসবুক ওয়ালে পোস্ট করেছিলাম। সাপটি এখন সুস্থ আছে,তাই প্রকৃতিতে ফিরিয়ে দেয়া আমাদের দায়িত্ব। অজগরটি অবমুক্ত করতে পেরে আমি মনে খুবই প্রশান্তি পাচ্ছি ‘।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code